| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট: মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৩:০৭:৪৭:অপরাহ্ন  |  ৭৩০৭৮৪ বার পঠিত
সবার জন্য বিনামূল্যে ইন্টারনেট: মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপি ক্ষমতায় এলে দেশের সব নাগরিকের জন্য বিনামূল্যে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ড. মাহদী আমিন।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়লাভের পর বিএনপি জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করতে কাজ করবে। বিশেষ করে মেধাবী নাগরিকদের জন্য উপযুক্ত সুযোগ-সুবিধা তৈরি করা হবে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এই পরিকল্পনার মূল ভিত্তি রেখেছেন।

ড. মাহদী আমিন আরও জানান, তথ্যপ্রযুক্তি খাতে বিএনপি সরকার ১০ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা করছে। ফ্রিল্যান্সারদের দীর্ঘদিনের দাবি মেনে বাংলাদেশে পেপাল সেবার আয়োজনের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হলে বিএনপি জয়লাভ করে সরকার গঠন করবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪