| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বসে থাকলে চলবে না: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৪:১৭:২৩:অপরাহ্ন  |  ৭৩০৬৩৯ বার পঠিত
এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ বসে থাকলে চলবে না: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, “বগুড়া বিএনপির ঘাঁটি, এই ঘাঁটির দায়িত্ব আপনাদের সঁপে দিলাম। এই ঘাঁটিকে ভালোভাবে দেখবেন, জনগণকে কাছে রাখবেন।”

শনিবার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় বগুড়ার চার তারকা হোটেল নাজ গার্ডেনের বলরুমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন। সভা শুরু হয় সকাল সাড়ে ১০টায়, যেখানে স্থানীয় নেতাদের বক্তব্য শোনেন তারেক রহমান।

চেয়ারম্যান আরও বলেন, কেউ বলে ভোটারের কাছে না গেলেও ধানের শীষ বিপুল ভোটে জয়ী হবে। কিন্তু এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছে যেতে হবে। বগুড়ার সাতটি আসনে বেশি ভোটের ব্যবধানে জয়লাভ করতে হবে।

তিনি নিজের নির্বাচনী প্রচারণা নিয়েও বলেন, আমি এবার বগুড়া-৬ আসনে প্রার্থী হলেও নির্বাচনী প্রচারণার দায়িত্ব আপনাদের। কারণ সারা দেশে আমাকে যেতে হচ্ছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম (বাদশা) এবং সঞ্চালনা করেন সাংগঠনিক সম্পাদক সহিদ-উন-নবী ও খায়রুল বাশার। সভায় উপস্থিত ছিলেন তারেক রহমানের উপদেষ্টা, সাবেক সংসদ সদস্য ও জেলা ও শহর বিএনপির নেতৃবৃন্দ।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪