| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৪:৫৯:১৫:অপরাহ্ন  |  ৭৩০৪৩৪ বার পঠিত
ষড়যন্ত্র মোকাবিলায় ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, নির্বাচনে ব্যালটের মাধ্যমে প্রমাণ করতে হবে যে ‘দেশপ্রেমিক শক্তি অবিচল’। জনগণের ঐক্যই দলের শক্তির মূল উৎস উল্লেখ করে তিনি নেতাকর্মীদের ঐক্য বজায় রাখার আহ্বান জানান।

উত্তরাঞ্চল সফরের তৃতীয় দিনে শনিবার (৩১ জানুয়ারি) বগুড়া থেকে সিরাজগঞ্জ যাওয়ার পথে অনুষ্ঠিত পথসভায় তারেক রহমান বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালটের মাধ্যমে আমাদের দেখাতে হবে দেশপ্রেমিক শক্তি অটুট। ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ইস্পাতকঠিন ঐক্য গড়ে তুলতে হবে। নির্বাচনে ব্যালটই হবে জনগণের অধিকার প্রতিষ্ঠার চূড়ান্ত হাতিয়ার।”

বগুড়ার শাহজাহানপুর উপজেলার মাঝিড়া বন্দরে পথসভায় তিনি বগুড়া-৭ (শাহজাহানপুর-গাবতলী) আসনের প্রার্থী মোর্শেদ মিল্টনের পক্ষে ধানের শীষে ভোট চেয়ে বলেন, “আমি ঘরের ছেলে আপনাদের। বিএনপি বিজয়ী হলে এলাকার সব উন্নয়ন হবে।”

সকাল ৯টা থেকেই বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল। তৃণমূলের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। সংক্ষিপ্ত বক্তব্যে তিনি ঐক্যের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

দুপুর দেড়টায় শাহজাহানপুর থেকে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে স্থানীয় নেতাকর্মীদের সাথে কুশল বিনিময়ও করেন। পথসভা শেষে গাড়িবহর নিয়ে সিরাজগঞ্জের উদ্দেশ্যে রওনা হন। রাস্তার দুপাশে দাঁড়িয়ে থাকা সমর্থকরা করতালি ও স্লোগানে অভিবাদন জানান।

সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে তিনি বিকেলে আরও একটি জনসভায় বক্তব্য রাখবেন। এছাড়া বিকালে টাঙ্গাইলের চরজানা বাইপাস এলাকায় তারেক রহমানের আরেকটি নির্বাচনি সভা অনুষ্ঠিত হবে।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের প্রার্থী মোশাররফ হোসেন বলেন, “আমাদের নেতা দীর্ঘদিন পর কাছাকাছি থেকে মতবিনিময় করলেন এবং ভোটে মনোযোগী হতে সতর্কবার্তা প্রদান করেছেন।”

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, জেলা ও সদর বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতারা। এছাড়া বগুড়া-১, ২, ৩, ৫ ও ৭ আসনের মনোনীত প্রার্থীরাও উপস্থিত ছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে একই দিনে গণভোট অনুষ্ঠিত হবে। তারেক রহমানের নির্বাচনি প্রচারণা সিলেটের মাজার জিয়ারত ও সমাবেশের মধ্য দিয়ে শুরু হয়েছিল। এরপর চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী ও উত্তরের বিভিন্ন অঞ্চলে তিন দিনের নির্বাচনি সফর সম্পন্ন করেছেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪