| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে: মির্জা আব্বাস

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৫:৫২:৫৩:অপরাহ্ন  |  ৭৩০১৯২ বার পঠিত
বোরকা পরে ভুয়া ভোট দেওয়ার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে: মির্জা আব্বাস
ছবির ক্যাপশন: সংগৃহীত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৮ আসনের প্রার্থী মির্জা আব্বাস বলেছেন, বোরকা ব্যবহার করে কেউ যদি ভুয়া ভোট দেওয়ার চেষ্টা করে, তা প্রতিহত করা হবে। বোরকাকে আমরা শ্রদ্ধা করি, আমার মা বোরকা পরতেন। কিন্তু বোরকা পরে জাল ভোট দিতে এলে আমরা তা সহ্য করব না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর পল্টনের আনন্দ ভবন কমিউনিটি সেন্টারে হজ এজেন্সি, রিক্রুটিং এজেন্সি ও ট্রাভেল এজেন্সির মালিকদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে মন্তব্য করে বলেন, জনগণ স্বস্তি বা শান্তিতে নেই। বহু যুদ্ধ, রক্ত এবং ত্যাগের বিনিময়ে জনগণ ভোটের অধিকার অর্জন করেছে। তিনি সতর্ক করে বলেন, নির্বাচনের দিন ভোটের কোনো অনিয়ম হলে তা প্রতিহত করতে হবে।

মির্জা আব্বাস নিজের দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার ওপর গুরুত্বারোপ করে বলেন, অভিজ্ঞ নেতা নতুন প্রজন্মের জন্য সম্পদ। তিনি ভোট সংগ্রহকে রাজনীতির মূল কাজ হিসেবে উল্লেখ করে নেতা-কর্মীদের ঘরে ঘরে গিয়ে ভোটারদের বোঝানোর আহ্বান জানান।

এছাড়া নির্বাচনের ফল প্রকাশে বিলম্বের সম্ভাব্য অসৎ উদ্দেশ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ফল প্রকাশে ১২ ঘণ্টার বেশি সময় লাগলে তা সন্দেহজনক মনে করা হবে এবং পোলিং এজেন্টদের কেন্দ্রে অবস্থান নিতে হবে।

ঢাকা-৮ আসনকে কেন্দ্র করে ষড়যন্ত্রের আশঙ্কা ব্যক্ত করে মির্জা আব্বাস বলেন, তিনি অকথ্য গালাগাল সহ্য করে মাটি কামড়ে কর্মীদের সঙ্গে নির্বাচনে জড়িত রয়েছেন। নির্বাচনের পর সুযোগ পেলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সমস্যার সমাধানেও কাজ করবেন বলে আশা প্রকাশ করেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪