| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলের পথে তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৬:৪৩:৫৯:অপরাহ্ন  |  ৭৩০০৩৮ বার পঠিত
টাঙ্গাইলের পথে তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে জনসভা শেষে টাঙ্গাইলের উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। শনিবার (৩১ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টায় তার গাড়িবহর সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্ক এলাকা ত্যাগ করে।

ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের চরজানা বাইপাস এলাকায় তারেক রহমানের নির্বাচনি সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনের দলীয় প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “টাঙ্গাইলের রাজনৈতিক ইতিহাসে সর্বকালের সর্ববৃহৎ জনসমাগমের লক্ষ্য নিয়ে জনসভার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ইতোমধ্যে নেতাকর্মীরা সভাস্থলে আসতে শুরু করেছেন।”

সমাবেশে টাঙ্গাইলের আটটি আসনের দলীয় প্রার্থীরা উপস্থিত থাকবেন। তারা হলেন—ফকির মাহবুব আনাম (টাঙ্গাইল-১), আবদুস সালাম পিন্টু (টাঙ্গাইল-২), এস এম ওবায়দুল হক (টাঙ্গাইল-৩), লুৎফর রহমান (টাঙ্গাইল-৪), সুলতান সালাউদ্দিন টুকু (টাঙ্গাইল-৫), রবিউল আওয়াল (টাঙ্গাইল-৬), আবুল কালাম আজাদ সিদ্দিকী (টাঙ্গাইল-৭) ও আহমেদ আযম খান (টাঙ্গাইল-৮)।

দীর্ঘ ২১ বছর পর টাঙ্গাইল সফরে যাচ্ছেন তারেক রহমান। এর আগে ২০০৪ সালে তিনি দেলদুয়ারে এলেও কোনো জনসভায় বক্তব্য দেননি।

উত্তরাঞ্চলের তিন দিনের সফরের অংশ হিসেবে বৃহস্পতিবার রাজশাহী, নওগাঁ ও বগুড়ায় এবং দ্বিতীয় দিন রংপুরে সমাবেশ করেন বিএনপি চেয়ারম্যান। শনিবার সিরাজগঞ্জের জনসভা শেষে টাঙ্গাইলে সমাবেশ করে তিনি ঢাকায় ফিরবেন।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪