| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জবাবদিহিমূলক সরকারেই নিশ্চিত হবে অধিকার: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: জানুয়ারী ৩১, ২০২৬ ইং | ১৭:০৬:২৯:অপরাহ্ন  |  ৭২৯৯৮৬ বার পঠিত
জবাবদিহিমূলক সরকারেই নিশ্চিত হবে অধিকার: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দেশ পরিচালনার অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেলে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা গেলে মানুষের অধিকার নিশ্চিত হবে। ষড়যন্ত্র করে যেন কেউ ভোটের অধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিএনপি ক্ষমতায় গেলে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী তাঁতশিল্প বিশ্ববাজারে রপ্তানির ব্যবস্থা করা হবে বলেও ঘোষণা দেন বিএনপি চেয়ারম্যান।

এর আগে বিকেল ৩টার দিকে তিনি জনসভার মঞ্চে উঠলে নেতাকর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাকে স্বাগত জানান।

সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ বলেন, তারেক রহমানকে দেখতে সিরাজগঞ্জ ও পাবনার প্রত্যন্ত অঞ্চল থেকে নেতাকর্মীরা এসেছেন। প্রায় দুই দশক পর তারা তাকে কাছ থেকে দেখার সুযোগ পেয়েছেন।

সবশেষ ২০০৬ সালের ২৪ ডিসেম্বর সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি উচ্চবিদ্যালয় মাঠে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন তারেক রহমান।

রিপোর্টার্স২৪/আয়েশা

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪