| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রতিহিংসা নয়, সবার অংশগ্রহণে উন্নয়ন করতে চাই : এস এম জাহাঙ্গীর

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৪:২৫:৪৯:পূর্বাহ্ন  |  ৭২২৭৯৪ বার পঠিত
প্রতিহিংসা নয়, সবার অংশগ্রহণে উন্নয়ন করতে চাই : এস এম জাহাঙ্গীর

স্টাফ রিপোর্টার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৮ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন বলেছেন, তিনি প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করেন না এবং এমন রাজনীতি এলাকায় প্রতিষ্ঠা পেতেও দেবেন না।

শনিবার (৩১ জানুয়ারি) রাজধানীর দক্ষিণখান এলাকার জয়নাল মার্কেট প্রাঙ্গণে নির্বাচনী প্রচারণার ১২তম দিনের গণসংযোগ শুরুর আগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এস এম জাহাঙ্গীর হোসেন বলেন, গত ১৭ বছরে তারা মিথ্যা মামলা ও বিভিন্ন হয়রানির শিকার হয়েছেন। তবে নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনে সেই ধরনের পরিস্থিতি সৃষ্টি হতে দেবেন না। তিনি জানান, জুলাই আন্দোলনে দেশের সব শ্রেণির মানুষের অংশগ্রহণ ছিল, তাই সবাইকে সঙ্গে নিয়ে পরামর্শের ভিত্তিতে এলাকার উন্নয়ন ও সেবামূলক কার্যক্রম পরিচালনা করতে চান।

তিনি আরও বলেন, রাজনৈতিক প্রতিকূলতা, কারাবরণ ও নির্যাতনের মধ্যেও এলাকার মানুষের বিপদ-আপদে পাশে ছিলেন। করোনা মহামারি ও বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগেও সহযোগিতা করেছেন। বর্তমানে গণসংযোগে ভোটারদের কাছ থেকে ইতিবাচক সাড়া পাচ্ছেন বলেও দাবি করেন তিনি।

আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি ভোটারদের কেন্দ্রে উপস্থিত হয়ে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন দক্ষিণখান থানা বিএনপির আহ্বায়ক হেলাল উদ্দিন তালুকদার। এ সময় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪