| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ০৭:০৯:৫৮:পূর্বাহ্ন  |  ৭২০০৮১ বার পঠিত
২২ বছর পর খুলনায় যাচ্ছেন তারেক রহমান

রিপোর্টার্স২৪ডেস্ক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা বিভাগ সফরে আসছেন। সফরকালে তিনি খুলনা ও যশোরে পৃথক দুটি নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ দেবেন। দীর্ঘ ২২ বছর পর বিএনপির শীর্ষ এই নেতার খুলনা আগমন ঘিরে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা দিয়েছে।

দলীয় সূত্র জানায়, সোমবার সকাল ১০টায় খুলনা নগরীর খালিশপুরের প্রভাতি স্কুল মাঠে খুলনা মহানগর ও জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান। এরপর একই দিনে তিনি যশোরেও একটি নির্বাচনী সমাবেশে অংশ নেবেন।

বিএনপির স্থানীয় নেতারা জানান, সর্বশেষ ২০০৪ সালে তারেক রহমান খুলনা সফর করেছিলেন। সে সময় তিনি বিএনপির বিভাগীয় প্রতিনিধি সম্মেলনে অংশ নেন। দীর্ঘ বিরতির পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তার এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছেন দলটির নেতারা। বিশেষ করে শিল্পাঞ্চল হিসেবে পরিচিত খুলনায় বিএনপি চেয়ারম্যানের আগমন ভবিষ্যতে শিল্পকারখানা পুনরুজ্জীবন, কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে নতুন আশার সঞ্চার করবে বলে তারা মনে করছেন।

খুলনার সাধারণ মানুষের মধ্যেও এই সফর ঘিরে প্রত্যাশা দেখা যাচ্ছে। একসময়ের পাটকল শ্রমিক মানিক বলেন, আমরা মিল-কারখানা চালু চাই, কাজ চাই। মিল থাকলে কাজ হবে, কাজ করে বাঁচতে পারব। তারেক রহমান আসছেন শুনে আমাদের মধ্যে আশা জেগেছে।

খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা বলেন, তারেক রহমানের খুলনা আগমন শুধু একটি নির্বাচনী কর্মসূচি নয়। এটি আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা, দীর্ঘদিনের দমন-পীড়নের পর আত্মবিশ্বাস ও মনোবল ফিরে পাওয়ার উপলক্ষ। নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষও তার বক্তব্য শোনার জন্য মুখিয়ে আছে।

দলীয় সূত্র আরও জানায়, তারেক রহমানের এই সফরকে ঘিরে খুলনা মহানগর ও জেলা বিএনপি ব্যাপক প্রস্তুতি নিয়েছে। জনসভাকে সফল করতে বিভিন্ন ইউনিটে মাইকিং, পোস্টার ও গণসংযোগ কার্যক্রম চালানো হয়েছে। নেতাকর্মীদের ধারণা, এই জনসভা খুলনা অঞ্চলের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪