| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২২:০৬:২৮:অপরাহ্ন  |  ৭০৩১৪১ বার পঠিত
তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া সময়ের ব্যাপার: পার্থ
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

ভোলা প্রতিনিধি: বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনে বিএনপি জোটের প্রার্থী ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, দেশের সব জাতীয়তাবাদী শক্তি ও ভোটাররা সঙ্গে থাকলে তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়া কেবল সময়ের ব্যাপার।

রবিবার(১ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে ভোলা সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নে বিজেপি ও বিএনপির যৌথ আয়োজনে ঘুইংগারহাট-সংলগ্ন এলাকায় অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পার্থ বলেন, গত কয়েকদিনে আমি ভোলার গ্রামেগঞ্জে পায়ে হেঁটে ও মোটরসাইকেলে ঘুরেছি। দেখেছি, এখানকার রাস্তাঘাটের অবস্থা খুবই খারাপ। ভোলা-বরিশাল সেতু নেই, মেডিকেল কলেজ নেই, তরুণদের কাজ করার সুযোগ নেই। আমাদের ভোলায় অনেক কাজ করতে হবে।

সমাবেশে বক্তব্য দেন ভোলা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমিনুল হক, শফিউর রহমান কিরণ, হারুনুর রশিদ ট্রুম্যান, এনামুল হক, সাধারণ সম্পাদক রাইসুল আলম। এছাড়া ভোলা জেলা বিজেপির সভাপতি আমিনুল ইসলাম রতন, সাধারণ সম্পাদক মোতাছিন বিল্লাহ ও সাংগঠনিক সম্পাদক নুরনবী প্রমুখ উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪