| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে: এমরান সালেহ প্রিন্স

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০১, ২০২৬ ইং | ২৩:৪৮:৪২:অপরাহ্ন  |  ৭০৪৫৩১ বার পঠিত
তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র ফিরে আসবে: এমরান সালেহ প্রিন্স
ছবির ক্যাপশন: সংগৃহীত ছবি

সিনিয়র রিপোর্টার: বিএনপির যুগ্ম মহাসচিব ও ময়মনসিংহ-১ আসনের প্রার্থী সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, দেশের মানুষ তারেক রহমানের নেতৃত্বে দিশা পেয়েছে। তার নেতৃত্বেই গণতন্ত্র ফিরবে, দুঃশাসনের অবসান হবে এবং জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে।

রোববার(১ফেব্রুয়ারি) বিকেলে ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়া ইউনিয়নের চারুয়া পাড়া বাজারে নির্বাচনী মিছিল শেষে চড়ুয়া পাড়া উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশে প্রিন্স বলেন, এই নির্বাচন কোনো ব্যক্তি বা দলের নয়,এটি গণতন্ত্র বনাম দুঃশাসনের লড়াই। তিনি ভোটারদের ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহবান জানান।

প্রিন্স আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে যোগাযোগ ব্যবস্থা সংস্কার, হাওর সুরক্ষা, কৃষকের ন্যায্য অধিকার ও সীমান্ত এলাকার নিরাপত্তা নিশ্চিত করা হবে। সরকারের ৩১ দফা রাষ্ট্র মেরামতের পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে জনগণ জবাবদিহিমূলক রাষ্ট্র পাবে।

তিনি মিছিল ও উঠান বৈঠকে বলেন, ধানের শীষ প্রতীকে ভোট মানেই লুটপাট, দুর্নীতি ও স্বৈরাচারের বিরুদ্ধে সরাসরি গণরায়, এবং দেশের সব ধর্ম, বর্ণ ও জাতিগোষ্ঠী নির্বিশেষে সকল মানুষের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে।

এ সময় উপস্থিত ছিলেন আলহাজ মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আযহারুল ইসলাম কাজল, যুগ্ম আহ্বায়ক মোয়াজ্জেম হোসেন খান লিটন, ফরহাদ রাব্বানী সুমন প্রমুখ।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪