নাটোর প্রতিনিধি: নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষ প্রার্থী অ্যাডভোকেট এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নতুনভাবে বিএনপির বিজয় ঠেকানোর জন্য কিছু সুক্ষ্ম কারচুপির চেষ্টা চলছে, কিন্তু জনগণ তা প্রতিরোধ করবে। মানুষ সতর্ক। দীর্ঘদিন পর জনগণ তাদের ভোটাধিকার ফিরে পেয়েছে, আর কেউ তা নষ্ট করতে পারবে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) নলডাঙ্গা পৌরসভার ৯টি ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার সময় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, মানুষ চায় আর কোন ষড়যন্ত্র বাংলাদেশে না হয়। কারচুপির যে ষড়যন্ত্র চলছে, তা জনগণ রুখে দেবে।
প্রচারণা সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, হাফিজুর রহমান হাফিজ, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম এবং নলডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুলসহ দলের অন্যান্য নেতৃবৃন্দ।
রিপোর্টার্স২৪/এসসি