| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘গেম অব থ্রোনস’ পোস্টারে জামায়াত আমির, বিপদ আসন্ন?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০২, ২০২৬ ইং | ২১:৩২:৪৭:অপরাহ্ন  |  ৬৯৫৩৬৫ বার পঠিত
‘গেম অব থ্রোনস’ পোস্টারে জামায়াত আমির, বিপদ আসন্ন?

স্টাফ রিপোর্টার: জনপ্রিয় টেলিভিশন সিরিজ গেম অব থ্রোনস–এর বহুল পরিচিত সংলাপ ‘উইন্টার ইজ কামিং’ এবার দেখা গেছে চট্টগ্রাম নগরের সড়কে। সিরিজের আদলে তৈরি ব্যানারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের ছবি ব্যবহার করা হয়েছে, যা নিয়ে নগরজুড়ে আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

সোমবার (২ ফেব্রুয়ারি)সেকালে নগরের হালিশহর ও চকবাজার এলাকায় এসব ব্যানার চোখে পড়ে। ব্যানারগুলোতে গেম অব থ্রোনস–এর চরিত্র জন স্নোর স্থলে জামায়াত আমিরের ছবি বসানো হয়েছে। ছবিতে তাঁকে জন স্নোর তলোয়ারের আদলে দাঁড়িপাল্লা হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পটভূমিতে রয়েছে তুষার ও নেকড়ের প্রতীকী চিত্র। ব্যানারের নিচে লেখা—‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’।

উল্লেখ্য, গেম অব থ্রোনস সিরিজে ‘উইন্টার ইজ কামিং’ ছিল স্টার্ক পরিবারের মূলমন্ত্র, যা কঠিন সময় ও আসন্ন বিপদের সতর্কবার্তা হিসেবে ব্যবহৃত হতো। সেই প্রতীকের রাজনৈতিক ব্যবহার ঘিরেই প্রশ্ন উঠেছে।

জানা গেছে, আজ নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে কক্সবাজার হয়ে চট্টগ্রামে যান জামায়াত আমির শফিকুর রহমানের। তার সফরের দিনেই এমন পোস্টার নগরে দেখা যাওয়ায় বিব্রত অবস্থায় পড়েছেন জামায়াত ও তাদের ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নেতা-কর্মীরা।

সামাজিক যোগাযোগমাধ্যমে ‘দাদু ফ্যান ক্লাব সিটিজি’ নামে সার্চ করলে একটি ফেসবুক পেজ ও একটি গ্রুপ পাওয়া যায়। পেজটি খোলা হয়েছে রোববার (১ ফেব্রুয়ারি) এবং গ্রুপটি প্রায় দুই সপ্তাহ আগে। সেখানে চকবাজারের গুলজার মোড়সহ বিভিন্ন স্থানে টাঙানো ব্যানারের ছবি শেয়ার করা হয়েছে। এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ কৌতূহল প্রকাশ করছেন, আবার কেউ সমালোচনাও করছেন।

এ বিষয়ে জানতে চাইলে চট্টগ্রাম নগর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুদ্দিন খালেদ বলেন, ‘এ ধরনের কোনো ব্যানারের বিষয়ে আমরা জানি না। সাংগঠনিক সিদ্ধান্তে এমন কিছু করা হয়নি। আমাদের ব্যানারগুলো সংগঠনের নাম উল্লেখ করেই টাঙানো হয়েছে।’

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪