| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আজ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াতে আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৩:১২:৪৩:অপরাহ্ন  |  ৬৯২৯২০ বার পঠিত
আজ ময়মনসিংহ ও কিশোরগঞ্জ যাচ্ছেন জামায়াতে আমির

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের আগমন ঘিরে প্রস্তুত হচ্ছেময়মনসিংহের সার্কিট হাউস মাঠ। ইতিমধ্যে সার্কিট হাউস মাঠে বিশাল মঞ্চ ও প্যান্ডেল তৈরির কাজ সম্পন্ন হয়েছে এবং নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে শোভা পাচ্ছে তোরণ, ব্যানার ও ফেস্টুন। সমাবেশ সফল করতে জেলা ও মহানগর জামায়াতের পক্ষ থেকে গত কয়েকদিন ধরে নিবিড় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে। সমাবেশে কয়েক লক্ষ মানুষের সমাগম হতে পারে বলে প্রত্যাশা করছেন আয়োজকরা, যার ফলে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিতে বিপুল সংখ্যক নিজস্ব স্বেচ্ছাসেবক মোতায়েন করা হয়েছে। 

মঙ্গলবার ৩ ফেব্রুয়ারী সকাল ১০ টায় নির্ধারিত এই সমাবেশে ডা. শফিকুর রহমান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং আগামীর রূপরেখা নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ময়মনসিংহ মহানগর শাখা জামায়াতের সভাপতি  ও সদর আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলটির আমীর ডা. শফিকুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ।

এর পাশপাশি কিশোগঞ্জের এক জনসভায় বক্তব্য দেবেন তিনি। কিশোরগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মো. নাজমুল ইসলাম বলেন, আমরা প্রত্যাশা করি সমাবেশে প্রায় লক্ষাধিক মানুষ উপস্থিত হবেন। দলমত নির্বিশেষে জামায়াতের আমিরের বক্তব্য শুনবার জন্য মানুষ উপস্থিত হবেন। নির্বাচনের আগে জামায়াতের আমিরের আগমনকে ঘিরে নেতাকর্মীরা উজ্জীবিত।

তিনি কিশোরগঞ্জের ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেওয়ার পাশাপাশি জামায়াত মনোনীত প্রার্থীদের দাঁড়িপাল্লা প্রতীক তুলে দেবেন। কিশোরগঞ্জের সমস্যাগুলো সমাধানে নানা পরিকল্পনা তুলে ধরবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪