| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণ দলীয় সরকার নয়, জনগণের সরকার দেখতে চায়: শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৩, ২০২৬ ইং | ১৭:৪৭:২৭:অপরাহ্ন  |  ৬৯২৩০৬ বার পঠিত
জনগণ দলীয় সরকার নয়, জনগণের সরকার দেখতে চায়: শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের মানুষ পুরনো ও পচা রাজনীতি আর চায় না। তারা পরিবারকেন্দ্রিক কিংবা ব্যক্তিনির্ভর রাজনীতি প্রত্যাখ্যান করেছে। জনগণ দলীয় সরকার নয়, জনগণের সরকার দেখতে চায়। বাস্তবতা বুঝতে পেরে অনেকে এখন বলতে শুরু করেছে তারাও ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সার্কিট হাউজ মাঠে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় জোটের আয়োজনে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জনসভায় ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে চোরেরা চুরি করে ২৮ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আল্লাহ যদি জামায়াতকে ক্ষমতায় আনে, তবে তাদের পেটের ভেতর হাত ঢুকিয়ে হলেও সেই পাচারকৃত অর্থ দেশে ফিরিয়ে আনা হবে।

তিনি বলেন, যারা দুর্নীতিবাজ ও ঋণখেলাপিদের আশ্রয় দিয়ে রাজনীতি করে, আপনারা কি তাদের ভোট দেবেন নাকি যারা ন্যায়, হক ও ইনসাফের পক্ষে কাজ করবে, তাদের ভোট দেবেন সে সিদ্ধান্ত জনগণকেই নিতে হবে।

জামায়াতের আমির আরও বলেন, ক্ষমতায় গেলে দেশের প্রতিটি বিভাগীয় শহরকে আধুনিক ও স্মার্ট নগরীতে রূপান্তর করা হবে।

নারীদের ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, জামায়াত মায়েদের সম্মান করবে। জাত, ধর্ম কিংবা বর্ণের ভিত্তিতে কোনো বৈষম্য করা হবে না। রাষ্ট্র গঠন ও উন্নয়নে নারীদের গুরুত্বপূর্ণ অবদান নিশ্চিত করা হবে।

ময়মনসিংহ মহানগর জামায়াতের আমির মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দের পাশাপাশি ১১ দলীয় জোটের নেতারাও বক্তব্য দেন। এ সময় জামায়াতের আমির ময়মনসিংহের ১১টি সংসদীয় আসনে জামায়াত ও ১১ দলীয় জোটের প্রার্থীদের পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনি প্রতীক তুলে দেন।

জনসভাকে সফল করতে সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে নগরীর সার্কিট হাউজ মাঠে এসে জড়ো হন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪