| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেনা নিয়ে বিতর্ক করা হলে জবাব দেওয়া হবে: দুলু

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ০০:৪১:০২:পূর্বাহ্ন  |  ৬৯১৬৫৮ বার পঠিত
সেনা নিয়ে বিতর্ক করা হলে জবাব দেওয়া হবে: দুলু

নাটোর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর সদর ও নলডাঙ্গা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, দেশের সেনাবাহিনী দেশপ্রেমিক এবং দেশের মানুষের সংকটের সময়ে তারা পাশে দাঁড়ায়। তিনি আরও বলেন, যারা এমপি হওয়ার আগেই অস্ত্র নিয়ে সেনা ভবনে প্রবেশ করতে চায়, তারা নির্বাচিত হলে কি আচরণ করবে তা কল্পনা করা যায়।

দুলু মঙ্গলবার বিকেলে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে চা-স্টলের দোকানদারদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন। তিনি বলেন, ১২ তারিখের নির্বাচন নিয়ে সেনাবাহিনীকে নিয়ে বিতর্ক করতে চাইলে জবাব দেওয়া হবে।

সভায় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য শহিদুল্লাহ সোহেল, নাসিম উদ্দিন নাসিম, নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব ফরহাদ আলী দেওয়ান শাহীন, ছাত্রদলের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক মারুফ ইসলাম সৃজন, স্বেচ্ছাসেবক দলের সাবেক সম্পাদক রাসেল আহম্মেদ রনি, ওলামা দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলামসহ অন্যান্য বিএনপি নেতৃবৃন্দ।

দুলু দলের পক্ষ থেকে ভোটারদের সচেতন ও শান্তিপূর্ণভাবে ভোটকেন্দ্রে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪