| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে এবার সাইবার হামলা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ০৩:২৭:৩৪:পূর্বাহ্ন  |  ৬৯০৭৬৪ বার পঠিত
জামায়াত সেক্রেটারি জেনারেলের এক্স অ্যাকাউন্টে এবার সাইবার হামলা

সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (টুইটার) অ্যাকাউন্ট হ্যাকিংয়ের ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্ট ভয়াবহ সাইবার হামলার শিকার হয়েছে। দুর্বৃত্তরা অ্যাকাউন্টটি হ্যাক করে সেখান থেকে আপত্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত পোস্ট দেয়।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) বিষয়টির তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় মিডিয়া ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতি দেন।

বিবৃতিতে তিনি বলেন, এটি একটি সুপরিকল্পিত ষড়যন্ত্র। ধারাবাহিকভাবে জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দের সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্টে সাইবার হামলা চালানো হচ্ছে।

তিনি জানান, এর আগে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রকারী দুর্বৃত্তরা এবার দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের এক্স অ্যাকাউন্টে আক্রমণ চালায়।

বিবৃতিতে আরও বলা হয়, মঙ্গলবার রাত ৯টা ৩ মিনিটের দিকে ডিভাইস হ্যাকিংয়ের মাধ্যমে অ্যাকাউন্টটিতে একটি আপত্তিকর পোস্ট দেওয়া হয়। বিষয়টি জামায়াতের কেন্দ্রীয় সোশ্যাল মিডিয়া টিমের নজরে আসার সঙ্গে সঙ্গে তা দ্রুত মুছে ফেলা হয় এবং অ্যাকাউন্ট সুরক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়।

অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ঘটনায় দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। দুষ্কৃতকারীরা যতই ষড়যন্ত্র করুক না কেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই তাদের পরিচয় জাতির সামনে উন্মোচিত হবে।

তিনি আরও বলেন, যারা এ ধরনের গুরুতর সাইবার অপরাধে জড়িত, তারা যত প্রভাবশালীই হোক না কেন, তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হচ্ছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪