| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যারা গুপ্ত হিসেবে পরিচিত, তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৪:৩৬:৫৯:অপরাহ্ন  |  ৬৮৬৪৮১ বার পঠিত
যারা গুপ্ত হিসেবে পরিচিত, তারা ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে: তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

বরিশাল ব্যুরো: বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বলেছেন, যারা নতুন জালিম হিসেবে আবির্ভূত হয়েছেন এবং যাদেরকে জনগণ ‘গুপ্ত’ নামে চেনে, তারা বিভিন্ন জায়গায় ভুয়া সিল-ব্যালট ছাপাচ্ছে। শুনতে পাওয়া যাচ্ছে, তাদের পরিচিত কিছু প্রেসে ব্যালট পেপার তৈরি করা হচ্ছে, যা পরে পকেটে নেওয়া হবে। শুধু তাই নয়, তারা নিরীহ মানুষ থেকে এনআইডি ও বিকাশ নম্বর সংগ্রহ করছে। এটি নির্বাচনকে প্রভাবিত করার সরাসরি চেষ্টা।

বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরের বান্দ রোডের বেলস পার্কে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় এসব মন্তব্য করেন তারেক রহমান। তিনি বলেন, যাদের ভোটের শুরুটা অনৈতিক, তারা কি সৎ শাসন দিতে পারবে? পারে না। মা-বোনদের অপমানের পর তারা বলে, আইডি হ্যাক হয়েছে—কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, হ্যাক হয়নি। যখন ধরা পড়ছে, তখন তারা মিথ্যা বক্তব্য দিয়ে পরিস্থিতি সামলাতে চেষ্টা করছে।

এর আগে দুপুর ১২টার দিকে হেলিকপ্টারযোগে বরিশাল স্টেডিয়ামের আউটার মাঠে অবতরণ করেন তারেক রহমান। দীর্ঘ দুই দশক পর আবারও বরিশালে আসা তারেক রহমানকে স্বাগত জানান বরিশাল বিভাগ ও জেলার শীর্ষ নেতা-কর্মীরা।

মাঠ ও আশপাশে পুলিশ, বিজিবি এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনী কড়া নজরদারি করছেন। সকাল থেকেই বেলস পার্কে ও আশপাশে বরিশাল বিভাগের ছয় জেলার লাখো নেতাকর্মী ও সাধারণ মানুষ উপস্থিত হয়ে তারেক রহমানকে দেখতে ভিড় করেছেন।

দলীয় সূত্রে জানা গেছে, তারেক রহমানের চেয়ারম্যান হিসেবে এই সফর দক্ষিণাঞ্চলে বিএনপির রাজনীতিতে নতুন উদ্দীপনা ও আগ্রহ সৃষ্টি করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪