| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৬:২০:৩৮:অপরাহ্ন  |  ৬৮৫৭৩২ বার পঠিত
দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে: মির্জা ফখরুল
ছবির ক্যাপশন: সংগৃহীত

ঠাকুরগাঁও প্রতিনিধি: বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলটি নির্বাচিত হলে কৃষিভিত্তিক শিল্প, কলকারখানা ও যুবকদের কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে দেড় বছরের মধ্যে এক কোটি যুবকের চাকরির ব্যবস্থা করা হবে।

বুধবার (০৪ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার কিসমত দৌলতপুর দাখিল মাদ্রাসা ও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনি গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল আরও বলেন, আমরা পত্র-পত্রিকা ও সোশ্যাল মিডিয়ায় দেখছি, একটি দল নারীদের হেয় করার চেষ্টা করছে। যারা দেশের অর্ধেক জনগণকে সম্মান করতে জানে না, তারা কীভাবে দেশ চালাবে?

তিনি ভোটারদের উদ্দেশ্যে সতর্ক করে বলেন, জামায়াত ইসলামের কথা বলে মানুষকে বিভ্রান্ত করছে। মা-বোনদের ভুল বোঝাচ্ছে, দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাবেন এটি কোনো মুসলিম বিশ্বাস করবে না। মাকে শ্রদ্ধা না করলে কেউ বেহেশত পেতে পারে না। চরমোনাই পীর সাহেবও বলেছেন, জামায়াতে ইসলামী কোনও ইসলামি দল নয়।

মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকার আমার ওপর ১১৭টি মিথ্যা মামলা দিয়েছিল। আমি সাড়ে তিন বছর জেলে ছিলাম। আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ১০ বছর জেল খেটেছেন। ২০ হাজার নেতাকর্মী খুন হয়েছেন। বর্তমান সরকার সুষ্ঠু নির্বাচন করে ক্ষমতা নির্বাচিত সরকারের হাতে হস্তান্তর করবে। তাই আগামী ১২ ফেব্রুয়ারি ‘ধানের শীষ’ প্রতীকে ভোট দিয়ে জয় নিশ্চিত করুন।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় এলে প্রত্যেকের হাতে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষক কার্ড, কৃষকদের ন্যায্য মূল্যে সার, বীজ ও কৃষিপণ্য ক্রয় এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষকের ঋণ মওকুফ করা হবে। নারীদের এনজিও ঋণের কিস্তি সরকারের মাধ্যমে প্রদান করা হবে।

পথসভায় উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা বিএনপি, ওয়ার্ড নেতৃবৃন্দ এবং হাজারো সাধারণ ভোটার।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪