| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৪, ২০২৬ ইং | ১৭:৪২:২০:অপরাহ্ন  |  ৬৮৫৩৭৭ বার পঠিত
ফরিদপুরকে বিভাগ করার আশ্বাস দিলেন তারেক রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরে বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরকে বিভাগ হিসেবে গঠনের প্রতিশ্রুতি দিয়ে বলেন, ফরিদপুর বিভাগ গঠন করলে যদি সমস্যা সমাধান হয়, আমরা তা সমাধান করব। দেশের উন্নয়ন জনগণের হাতে; জবাবদিহিমূলক সরকার থাকলেই দেশ এগিয়ে যাবে।

বুধবার(৪ফেব্রুয়ারি) দুপুরে সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে অনুষ্ঠিত জনসভায় তারেক রহমান হেলিকপ্টার থেকে নামেন এবং গাড়ি বহরে মঞ্চে পৌঁছে বক্তব্য শুরু করেন।

তিনি আরও বলেন, এই এলাকার কৃষিপ্রধান সমস্যা নদী ভাঙন রোধ করতে পারলে গ্রেটার ফরিদপুরের পাট রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব হবে। কৃষকদের পাশে দাঁড়াতে আমরা কৃষক কার্ড প্রদান করব, যার মাধ্যমে বীজ ও সার পৌঁছে দেওয়া হবে।

চেয়ারম্যানের বক্তৃতায় বেকারত্ব মোকাবিলা ও নারীর ক্ষমতায়নকেও গুরুত্ব দেওয়া হয়। তিনি বলেন, প্রত্যেক এলাকায় বৈশিষ্ট্যপূর্ণ কলকারখানা গড়ে তোলা হবে, যাতে মানুষ সম্মানের সঙ্গে জীবনযাপন করতে পারে। নারীদের পিছনে রেখে দেশ এগোতে পারে না। তাই নারীদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়া হবে, যা খেটে খাওয়া পরিবারগুলোকে সহায়তা দেবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪