| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৩:৫৮:০৩:অপরাহ্ন  |  ৭০৪৭৩৪ বার পঠিত
শুক্রবার বিএনপির ইশতেহার ঘোষণা
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আগামীকাল শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। একই সঙ্গে দলটির শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে আগামী রবিবার (৮ ফেব্রুয়ারি)।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, শুক্রবার বিকাল ৩টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা করা হবে। এতে দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন।

রিজভী আরও জানান, রবিবার দুপুর ২টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শেষ নির্বাচনি জনসভা অনুষ্ঠিত হবে। এ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেন, জনসভা সফল করতে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে এবং ঢাকা ও আশপাশের আসনের প্রার্থীরা এতে অংশ নেবেন।

আসন্ন নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে এমন প্রত্যাশা জানিয়ে রিজভী বলেন, ভোটাররা যেন নির্ভয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেটিই বিএনপির প্রত্যাশা।

বিএনপি সবসময় জনগণের সমর্থন নিয়ে ক্ষমতায় এসেছে উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘদিনের নিপীড়ন ও দমন-পীড়নেও বিএনপিকে দমিয়ে রাখা যায়নি। দেশের মানুষ ধানের শীষকে শুধু একটি প্রতীক হিসেবে নয়, আবেগের প্রতীক হিসেবে ধারণ করে। সেই আবেগ নিয়েই জনগণ আগামী ১২ ফেব্রুয়ারি ভোট দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সরকারের কর্মকাণ্ডের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, ‘শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করা হচ্ছে।’ তার ভাষায়, একটি কাজ করেও নানা কৌশলে তা আড়াল করার যে প্রবণতা দেখা যাচ্ছে, সেটিই বর্তমানে প্রত্যক্ষ করা যাচ্ছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪