| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পিএসএলে সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মুস্তাফিজ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৭:৩৪:১৭:অপরাহ্ন  |  ৫৬৭৪০৬ বার পঠিত
পিএসএলে সাড়ে ৬ কোটি রুপিতে লাহোরে মুস্তাফিজ
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক: আইপিএল থেকে কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) স্কোয়াড থেকে বাদ পড়ার আক্ষেপ ঘুচল মুস্তাফিজুর রহমানের। পাকিস্তানের পিএসএলে সরাসরি চুক্তিতে লাহোর কালান্দার্সে যোগ দিয়েছেন এই বাংলাদেশি পেসার।

মুস্তাফিজের চুক্তির অর্থ ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপি, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৮১ লাখ টাকা। ২০১৬ ও ২০১৮ সালে লাহোরের জার্সিতে অভিজ্ঞতার ভিত্তিতে তাকে এবারও অটো চয়েস হিসেবে নেওয়া হয়েছে।

লাহোর কালান্দার্সের ফেসবুক পোস্টে বলা হয়েছে, আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান আবারও পরিবারের মাঝে ফিরে এসেছেন। পিএসএলের অফিসিয়াল পেজেও তাকে স্বাগত জানানো হয়েছে।

আগামী ১১ ফেব্রুয়ারি নিলামের মাধ্যমে চূড়ান্ত স্কোয়াড গঠন হবে, যেখানে লাহোর তাদের অধিনায়ক শহিদ আফ্রিদি, প্রধান ব্যাটসম্যান আবদুল্লাহ শফিক, সিকান্দার রাজা ও তরুণ ব্যাটসম্যান মোহাম্মদ নাঈমকে ধরে রেখেছে। টুর্নামেন্ট ২৬ মার্চ থেকে ৩ মে পর্যন্ত অনুষ্ঠিত হবে।

আইপিএল থেকে বাদ পড়ার ঘটনায় পাকিস্তান ও বাংলাদেশের ক্রিকেটীয় সম্পর্ক নতুন মোড় নিয়েছে; নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ ভারতে বিশ্বকাপ খেলেনি, যার প্রতিবাদে পাকিস্তানও ভারতের বিপক্ষে বিশ্বকাপ ম্যাচ বয়কট করেছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪