| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৫, ২০২৬ ইং | ১৯:২৪:৩৯:অপরাহ্ন  |  ৬৭৪৯৫৭ বার পঠিত
জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত চেয়ে যমুনার সামনে ইনকিলাব মঞ্চ
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে ইনকিলাব মঞ্চ ও হাদির পরিবার। জাতিসংঘের তত্ত্বাবধানে এ হত্যাকাণ্ডের তদন্তের দাবিতে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে তারা যমুনার সামনে অবস্থান নেন।

অবস্থান কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের, সংগঠক ফাতিমা তাসনিম জুমা, নিহত শরীফ ওসমান হাদির স্ত্রীসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

অবস্থান কর্মসূচি থেকে বক্তব্যে ফাতিমা তাসনিম জুমা বলেন, হাদি হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্তের দাবিতে আমরা যমুনার সামনে অবস্থান নিয়েছি। ইনকিলাব মঞ্চ সবসময় সরকার, প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে সর্বাত্মক সহযোগিতা করে এসেছে। কিন্তু আমাদের দাবি ও ন্যায্য আন্দোলনের ক্ষেত্রে বারবার আমাদের সহযোগিতা থেকে বঞ্চিত করা হচ্ছে।

সরকারকে সতর্ক করে তিনি বলেন, যদি এ ধরনের অসহযোগিতা চলতে থাকে, তাহলে ইনকিলাব মঞ্চ জনগণের সহায়তা নিতে বাধ্য হবে। প্রয়োজনে সারাদেশের মানুষকে সঙ্গে নিয়ে যমুনার সামনে অবস্থান করা হবে। পরিস্থিতি সামাল দেওয়ার দায় তখন সরকারের ওপরই বর্তাবে।

ইনকিলাব মঞ্চের নেতারা দাবি করেন, হাদি হত্যার ঘটনায় এখনো কার্যকর অগ্রগতি না হওয়ায় তারা এই কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন এবং দ্রুত নিরপেক্ষ তদন্ত ও বিচার নিশ্চিত না হলে আন্দোলন আরও জোরদার করা হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪