| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নয়াপল্টনে তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৪:১১:২৭:অপরাহ্ন  |  ৬৭৫৮৪৮ বার পঠিত
নয়াপল্টনে তারেক রহমানের ৮ ফেব্রুয়ারির সমাবেশ স্থগিত
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: রাজধানীর নয়াপল্টনে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিত ঘোষণা করেছে দলটি। আগামী ৮ ফেব্রুয়ারি ওই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে কর্মসূচি পরিবর্তন করে ৮ ও ৯ ফেব্রুয়ারি ঢাকার বিভিন্ন সংসদীয় আসনে নির্বাচনি জনসভায় বক্তব্য দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রদলের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

তিনি বলেন, দলীয় শীর্ষ পর্যায়ের বৈঠকে আলোচনা করে ঢাকা বিভাগীয় সমাবেশ স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) ওই সমাবেশের ঘোষণা দেওয়া হয়েছিল।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জাকসু) নির্বাচিত সহসভাপতি (ভিপি) আব্দুর রশিদ জিতুসহ কয়েকজন হল সংসদের প্রতিনিধি বিএনপির অঙ্গসংগঠন ছাত্রদলে যোগ দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪