| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম: হেফাজত আমির

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ১৫:১০:১৩:অপরাহ্ন  |  ৬৭৩১৮০ বার পঠিত
জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের জন্য হারাম: হেফাজত আমির
ছবির ক্যাপশন: সংগৃহীত

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী। তিনি চট্টগ্রাম-২ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী সরওয়ার আলমগীরকে সমর্থনের ঘোষণা দেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) রাতে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাজিরহাট মাদরাসায় সহিহ বুখারি শরিফের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হেফাজত আমির বলেন, সমস্ত মুসলমানের জন্য জামায়াতকে ভোট দেওয়া হারাম। এটা কোনোভাবেই জায়েজ নয়।

বক্তব্যে তিনি জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ‘জিহাদ’-এর আহ্বান জানান এবং বলেন, আমার কাছে এটি সাধারণ নির্বাচন নয়, এটি জামায়াতের বিরুদ্ধে জিহাদ।

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী আরও বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে হেফাজতে ইসলামের মৌলিক ও আকিদাগত বিরোধ রয়েছে। তার দাবি, জামায়াত দ্বীনের সঠিক ব্যাখ্যা উপস্থাপন করে না। এ কারণে তিনি এই রাজনৈতিক শক্তির উত্থান রোধে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।

তিনি আরও বলেন, মওদুদির জামায়াতের সঙ্গে যারা জোট করেছে, তারাও একই আদর্শে বিশ্বাসী।

অনুষ্ঠানে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার আলমগীরসহ শীর্ষ আলেম-ওলামা এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪