স্টাফ রিপোর্টার: বিএনপির নির্বাচনি ইশতেহার ঘোষণা অনুষ্ঠানে দলের চেয়ারম্যান তারেক রহমান উপস্থিত হয়েছেন।
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল সোয়া ৩টায় তিনি হোটেল সোনারগাঁও-এ পৌঁছান। এ সময় বিএনপির সিনিয়র নেতাসহ শরিক দলের শীর্ষ পর্যায়ের নেতারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন বিভিন্ন গণমাধ্যমের সম্পাদক, সুশীল সমাজের প্রতিনিধি এবং কূটনীতিকরাও।
দলের নতুন ইশতেহারের প্রতিপাদ্য ‘করবো কাজ গড়বো দেশ’। এতে ২০১৬ সালে বেগম খালেদা জিয়া ঘোষিত ২০৩০ রূপরেখা এবং তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া ২০১৮ সালের ১৯ দফা ইশতেহারের অনেক বিষয় নতুন ইশতেহারে প্রাধান্য পেয়েছে।
রিপোর্টার্স২৪/এসসি