| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানকে বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২১:৩৫:২৬:অপরাহ্ন  |  ৬৭৪৬১১ বার পঠিত
তারেক রহমানকে বিতর্কের আহ্বান জামায়াত আমিরের

স্টাফ রিপোর্টার: এবার সরাসরি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কে বসার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই রাজনৈতিক বৈধতার একমাত্র ভিত্তি এবং জনগণের আস্থাই হতে হবে রাজনীতির মূল মানদণ্ড।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে ডা. শফিকুর রহমান এই আহ্বান জানান। পোস্টে তিনি বলেন, জুলাই বিপ্লবের পর তরুণ প্রজন্মের প্রতি রাজনৈতিক নেতৃত্বের দায়বদ্ধতা আরও বেড়েছে। রাজনীতি যে শালীন, সহনশীল ও সংঘাতমুক্ত হতে পারে—তা প্রমাণ করার সময় এখনই।

ফেসবুক পোস্টে জামায়াত আমির উল্লেখ করেন, গণমাধ্যম ও জনসম্মুখে দাঁড়িয়ে ভবিষ্যত শাসনের জন্য এমন একটি মানদণ্ড স্থাপন করা প্রয়োজন, যা হবে সমালোচনার জন্য উন্মুক্ত, জবাবদিহিমূলক ও স্বচ্ছ। তারেক রহমান যেহেতু ইতোমধ্যে তার রাজনৈতিক পরিকল্পনা ঘোষণা করেছেন, সে প্রেক্ষাপটে তিনি একটি উন্মুক্ত মঞ্চে সরাসরি আলোচনায় বসার আমন্ত্রণ জানান।

ডা. শফিকুর রহমান বলেন, এই আলোচনার মাধ্যমে উভয়পক্ষ নিজ নিজ ইশতেহার জাতির সামনে উপস্থাপন করতে পারবে এবং জনগণই সিদ্ধান্ত নেবে—কোন পথ বাংলাদেশের জন্য উত্তম। একই সঙ্গে তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন অধ্যায় শুরুর আহ্বান জানান, যেখানে সবাই জনগণের ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকার অঙ্গীকার করবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪