| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলা, বিচার দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৬, ২০২৬ ইং | ২২:৫২:২৫:অপরাহ্ন  |  ৬৭১৯২৫ বার পঠিত
ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলা, বিচার দাবিতে এক ঘণ্টার আল্টিমেটাম
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে ও শাহবাগ এলাকায় ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে পুলিশের হামলার অভিযোগ তুলে ঘটনার বিচার দাবিতে সরকারকে এক ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার(৬ফেব্রুয়ারি) রাত পৌনে ১০টার দিকে শাহবাগে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশ থেকে এই আল্টিমেটাম ঘোষণা করেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সমাজসেবা সম্পাদক এবি জুবায়ের।

তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশের পোশাক পরা ব্যক্তিরা হামলা চালিয়েছে। এই হামলার উদ্দেশ্য ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচন বানচাল করা কি না, তা খতিয়ে দেখতে হবে। আগামী এক ঘণ্টার মধ্যে হামলায় জড়িত পুলিশ সদস্যদের বিচার নিশ্চিত না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি।

এবি জুবায়ের আরও বলেন, আজকের হামলার সঙ্গে ‘পুলিশ লীগ’ জড়িত রয়েছে। কারা এই হামলা নিয়ন্ত্রণ ও নির্দেশনা দিয়েছে, সেটিও তদন্ত করে বের করতে হবে। পরিকল্পিতভাবে পরিস্থিতি উত্তপ্ত করা হয়েছে এবং বহু মানুষকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। এসব ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।

তিনি বলেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চ যে আন্দোলন করছে, তা ন্যায্য ও যৌক্তিক। এই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে আগামী ৮ ফেব্রুয়ারির মধ্যেই জাতিসংঘের কাছে চিঠি পাঠাতে হবে বলেও দাবি জানান তিনি।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪