স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আগামী দুই দিনে রাজধানীর ১৪টি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এর মধ্যে আগামীকাল রবিবার রাজধানী উত্তরের ছয়টি এবং পরদিন সোমবার নিজের নির্বাচনী এলাকা (ঢাকা-১৭) এবং মহানগর দক্ষিণের আটটি জনসভায় যোগ দেবেন।
শনিবার(৭ফেব্রুয়ারি) দুপুরে গুলশানের বিএনপি নির্বাচন পরিচালনা কমিটিতে সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা ড. মাহদী আমিন এই সময়সূচি ঘোষণা করেন।
রবিবার, ৮ ফেব্রুয়ারি (ঢাকা মহানগর উত্তর):
ঢাকা-১৭: ইসিবি চত্বরে, দুপুর ২টা
ঢাকা-১৬: পল্লবী ২ নম্বর ওয়ার্ড লাল মাঠ, দুপুর ২:৪০
ঢাকা-১৫: মিরপুর-১০ গোল চত্বর সংলগ্ন আদর্শ উচ্চ বিদ্যালয়, দুপুর ৩:৩০
ঢাকা-১৪: ন্যাশনাল বাংলা উচ্চ বিদ্যালয়, বিকেল ৪:২০
ঢাকা-১৩: শ্যামলী ক্লাব মাঠ, বিকেল ৫:১০
ঢাকা-১১: বাড্ডার সাঁতারকুল সানভ্যালী মাঠ, সন্ধ্যা ৬টা
সোমবার, ৯ ফেব্রুয়ারি (ঢাকা-১৭ ও মহানগর দক্ষিণ):
ঢাকা-১৭: বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠ, সকাল ১১টা
ঢাকা-১০: কলাবাগান ক্রীড়া চক্র মাঠ, দুপুর ১২টা
ঢাকা-৮: পীর জঙ্গি মাজার রোড, দুপুর ১টা
ঢাকা-৯: বাসাবো তরুণ সংঘ মাঠ, দুপুর ২টা
ঢাকা-৫: যাত্রাবাড়ী শহীদ ফারুক রোড, দুপুর ৩টা
ঢাকা-৪: জুরাইন-দয়াগঞ্জ রোড, বিকেল ৪টা
ঢাকা-৬: ধূপখোলা মাঠ, বিকেল ৫টা
ঢাকা-৭: লালবাগ বালুর মাঠ, সন্ধ্যা ৬টা
ড. মাহদী আমিন জানান, বিএনপি চেয়ারম্যানের এই জনসভা মূলত ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগ ও নির্বাচনী প্রচারণার অংশ।
রিপোর্টার্স২৪/এসসি