| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে: এনসিপি

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৭, ২০২৬ ইং | ২২:৫৪:১৭:অপরাহ্ন  |  ৬৬৬৫৭৮ বার পঠিত
আওয়ামী লীগকে ফিরিয়ে আনতে বিএনপি কাজ করছে: এনসিপি
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করছে বিএনপি;এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, বিএনপি ক্ষমতায় এলে ফ্যাসিবাদের বিচার কার্যকর হবে না।

শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিএনপি ক্ষমতায় আসলে ফ্যাসিবাদের বিচার হবে না। বরং আওয়ামী লীগকে ফিরিয়ে আনার জন্য তারা কাজ করছে। এমন কোনো উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা হলে তা রাজপথে মোকাবিলা করা হবে।

গণভোটে জুলাই সনদের পক্ষে ‘হ্যাঁ’ ভোটে জয়লাভ হলেও বিএনপি ক্ষমতায় গেলে সেই সনদ বাস্তবায়ন করবে না বলেও অভিযোগ করেন তিনি। আসিফ মাহমুদ বলেন, জুলাই সনদে স্বাক্ষর করার পরও বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে। তাদের নির্বাচনী ইশতেহারেই সেটির প্রতিফলন দেখা যাচ্ছে।

এ সময় নির্বাচন পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন এনসিপির এই নেতা। তিনি অভিযোগ করেন, নির্বাচনকে সামনে রেখে দেশের বিভিন্ন স্থানে অস্ত্রের মজুত হচ্ছে। অনেক জায়গায় প্রার্থীরা উঠান বৈঠকে ভোটারদের হুমকি দিচ্ছেন। এসব বিষয়ে নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ চোখে পড়ছে না।

তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরাপদ নির্বাচন নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে আরও সক্রিয় ও কঠোর ভূমিকা পালন করতে হবে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪