| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল

বিশ্বকাপ বয়কট ইস্যুতে বাড়ছে চাপ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১১:৩০:২৫:পূর্বাহ্ন  |  ৫৫৩০১৭ বার পঠিত
আইসিসির জরুরি বৈঠকে যোগ দিতে পাকিস্তানে বুলবুল

রিপোর্টার্স২৪ ডেস্ক: নানা নাটকীয়তার পর শুরু হয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। তবে এবারের আসরে বাংলাদেশ না থাকায় এবং ভারতের বিপক্ষে ম্যাচ বয়কট করায় টুর্নামেন্টজুড়ে তৈরি হয়েছে বড় ধরনের বিতর্ক। এমন পরিস্থিতির মধ্যেই বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) মধ্যে জরুরি বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে।

বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, আইসিসির এই বৈঠকে যোগ দিতে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গতকাল শনিবার দিবাগত রাত ১টায় পাকিস্তানের লাহোরে পৌঁছেছেন। সভা শেষে আজ বিকেলেই তার ঢাকায় ফেরার কথা রয়েছে।

বিশ্বকাপ চলাকালীন এমন বৈঠককে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। কারণ, বাংলাদেশ দল বাদ পড়ায় টুর্নামেন্টে দর্শক আগ্রহে ভাটা পড়েছে। কলকাতাসহ বিভিন্ন ভেন্যুতে গ্যালারি ফাঁকা থাকার চিত্রও সামনে এসেছে।

জানা গেছে, বৈঠকে বিশ্বকাপ ঘিরে সৃষ্ট চলমান সংকট, বয়কট ইস্যু এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হবে। ভারতের মাটিতে খেলতে অনড় ছিল বাংলাদেশ। বিকল্প হিসেবে নিজেদের ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আইসিসি তা মানেনি। পরে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করা হয়।

এরপর পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার ঘোষণা দেয় পাকিস্তান। এই সিদ্ধান্তের পর থেকেই আইসিসি ও পিসিবির মধ্যে নিয়মিত যোগাযোগ চলছে। পাকিস্তানকে ভারত ম্যাচ খেলতে রাজি করাতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইসিসি।

উল্লেখ্য, শুরু থেকেই বাংলাদেশের বাদ পড়ার সিদ্ধান্তকে অন্যায্য বলে প্রতিবাদ জানান পিসিবি সভাপতি মহসিন নাকভি। এমনকি বিশ্বকাপ বয়কটের হুমকিও দিয়েছিলেন তিনি। পরে পাকিস্তান সরকার জানায়, বাংলাদেশের পাশে দাঁড়ানোর প্রতীক হিসেবে তারা ভারতের বিপক্ষে ম্যাচ খেলবে না।

ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে আইসিসি ও সংশ্লিষ্ট সব পক্ষের বিপুল অঙ্কের আর্থিক লাভ-ক্ষতি জড়িত থাকায়, এই সংকট দ্রুত সমাধানে মরিয়া হয়ে উঠেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ সংস্থাটি। এখন দেখার বিষয়, লাহোরের বৈঠক থেকে কী সিদ্ধান্ত আসে।

রিপোর্টার্স২৪/আরকে

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪