| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১২:৫৩:১৮:অপরাহ্ন  |  ৬৬৩৩৬৬ বার পঠিত
ক্ষমতায় গেলে নাহিদকে মন্ত্রী বানানোর ঘোষণা জামায়াত আমিরের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, যদি জামায়াত সরকার গঠন করতে সক্ষম হয়, তাহলে দলের জোটসঙ্গী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামকে মন্ত্রী করা হবে। রবিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকা-১১ আসনে আয়োজিত জনসভায় ভোটারদের উদ্দেশে এই ঘোষণা দেন তিনি।

জামায়াত আমির বলেন, নাহিদ ইসলামের জন্ম এখানে, বেড়ে ওঠাও এখানে। তাই মায়ের কাছে মাসির গল্প করার মতো কিছু নেই। সরকার গঠন করলে নাহিদ ইসলামকে মন্ত্রী হিসেবে দেখবেন, ইনশাআল্লাহ।

তিনি আরও বলেন, ১২ ফেব্রুয়ারি নির্বাচনে বিজয়ী হলে নাহিদকে মন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হবে। নাহিদদের বিমানের ককপিটে রাখা হবে, পিছনে থাকবে জোটের নেতারা। জামায়াত জোট কোনো ভুল বা অযথা আশ্বাস দেবে না। যা আছে, তাই দিয়ে দেশ গড়া হবে।

বাড্ডায় ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে আয়োজিত ১১ দলীয় জোটের জনসভায় জামায়াত আমির বলেন, ১২ ফেব্রুয়ারি জনগণ আধিপত্যবাদের গোলামকে লালকার্ড দেখাবে। বিএনপির নাটে-ঘাটে থাকা সব কার্ড ভুয়া, সেগুলোকে জনগণ ১২ তারিখ লাল কার্ড দেখাবে।

ডা. শফিকুর রহমান আরও ইতিহাস পরিপ্রেক্ষিতে বলেন, ৪৭ ও ৭১ সালে জাতির আকাঙ্ক্ষা পূরণ হয়নি। ২৪ সালের সাধারণ দাবিকে দমন করতে গিয়ে জুলাই-আগস্টে ঘটে গেছে অশান্তি। ৫ আগস্ট আওয়ামি জাহেলিয়াত থেকে জাতি মুক্তি পায়। কিন্তু ৬ আগস্ট থেকে জাতির ওপর আরেকবার জালেমের দমন শুরু হয়েছে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪