| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কেউ কেউ মজলুম থেকে জালেম হয়ে উঠেছে: ডা. শফিকুর রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৩:০৮:৩৫:অপরাহ্ন  |  ৬৬৩২৫৯ বার পঠিত
কেউ কেউ মজলুম থেকে জালেম হয়ে উঠেছে: ডা. শফিকুর রহমান
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা যারা ১৫ বছর আওয়ামী জাহেলিয়াতের যাতাকলে পিষ্ট ছিলাম, তার মধ্যে কেউ কেউ মজলুম থেকে জালেম হয়ে উঠেছে। ৬ আগস্ট থেকে শুরু হওয়া অপকর্ম এখনও বন্ধ হয়নি। আমরা এজন্য লড়াই করিনি, রক্ত দিয়েছি; আমাদের সন্তানদের দাবি ছিল ‘We Want Justice’।


রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর বাড্ডার ডিআইটি প্রজেক্ট খেলার মাঠে ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী মো. নাহিদ ইসলামের নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, যে আকাঙ্ক্ষা নিয়ে রক্ত দিয়েছিল আমাদের ভাই-বোনেরা, সেই ঋণ পরিশোধের দিন হলো ১২ তারিখ। এই রক্তের সঙ্গে যারা বেইমানি করবে, ইতিহাস তাদের ক্ষমা করবে না।

তিনি আরও বলেন, তরুণরা তাদের দৃষ্টিভঙ্গি জানিয়ে দিয়েছে। জনগণ দুর্নীতি, চাঁদাবাজি ও ঋণখেলাপিদেরকে লালকার্ড দেখাবে।

তিনি আবরার-ফাহাদ ও হাদীর প্রসঙ্গ টেনে বলেন, আমরা তোমাদের কাছে ঋণী। সুযোগ পেলে, তোমরা চেয়েছিলে যেমন বাংলাদেশ, তেমন উদ্দীপ্ত বাংলাদেশ গড়ে তুলবো।

শাপলা কলিতে ভোটারদের উদ্দেশে তিনি আরও বলেন, আগামী বাংলাদেশে নাহিদ ইসলামরা দেশ পরিচালনার ‘উড়োজাহাজের পাইলট’ হিসেবে থাকবে, আমরা থাকবো প্যাসেঞ্জার। ১১ দলীয় জোট ক্ষমতায় এলে নাহিদকে মন্ত্রী হিসেবে দেখবেন। আমরা কোনো ভুল আশ্বাস দেব না; যা বলবো তা জানপ্রাণ দিয়ে পালন করার চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আমাদের কাছে প্রতিটি ভোট এবং প্রতিটি আসন গুরুত্বপূর্ণ।

ডা. শফিকুর রহমান মনে করিয়ে দেন, জুলাইয়ে যারা জাতির পাহারাদার ছিলেন, ১২ তারিখও আপনাদের দায়িত্ব থাকবে। আমরা ৫৬ হাজার বর্গমাইল মাটির প্রতি ইঞ্চি পাহারাদার হবো।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪