| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঢাকাকে নিরাপদ শহর করতে ধানের শীষকে জয়ী করতে হবে: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ১৬:৪২:৩৪:অপরাহ্ন  |  ৬৬২৬৫৫ বার পঠিত
ঢাকাকে নিরাপদ শহর করতে ধানের শীষকে জয়ী করতে হবে: তারেক রহমান
ছবির ক্যাপশন: নিজের এলাকার সন্তান হিসেবে মা-বোনদের কাছে ভোট চাই

রিপোর্টার্স২৪ ডেস্ক: ঢাকা-১৭ আসনের নির্বাচনী এলাকায় নিজেকে এই এলাকার সন্তান হিসেবে পরিচয় দিয়ে ভোট চেয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর মিরপুর ইসিবি চত্বর-এ অনুষ্ঠিত পথসভায় তিনি বলেন, আমি ছোটবেলা থেকে এই এলাকায় বড় হয়েছি। আমার ও আমার পরিবারের জন্ম ও বেড়ে ওঠা এখানে। এই অঞ্চলেই আমাদের বিয়ে হয়েছে। তাই মা-বোন, ভাইদের কাছে বিনীতভাবে ধানের শীষের পক্ষে ভোটের আবেদন জানাচ্ছি। আমরা জয়লাভ করতে চাই।

পথসভায় তারেক রহমান নেতাকর্মীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং নিরাপত্তা ও শহরের উন্নয়ন নিয়ে নিজের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, ঢাকা কে এমন একটি শহরে রূপান্তরিত করব, যেখানে মা-বোনেরা নিরাপদে চলাচল করতে পারবে এবং ব্যবসা-বাণিজ্য নির্বিঘ্নে হবে।

চেয়ারম্যান আরও ঘোষণা করেন, বিএনপি যদি ১২ ফেব্রুয়ারি সরকার গঠন করতে পারে, ঢাকা শহরে ৪০টি নতুন খেলার মাঠ তৈরি করা হবে। এছাড়া, ইসিবি চত্বর থেকে জসিম উদ্দিন পর্যন্ত রাস্তা প্রশস্ত করার উদ্যোগ নেওয়া হবে।

শেষে তিনি আবারও নির্বাচনের দিনে ভোট দেওয়ার জন্য অনুরোধ জানিয়ে বলেন, “আমার এলাকার সন্তান হিসেবে আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪