| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৮, ২০২৬ ইং | ২১:০৬:১৫:অপরাহ্ন  |  ৬৮৮৪৮২ বার পঠিত
গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি: তারেক রহমান

স্টাফ রিপোর্টার: বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, গত ১৬ বছরে কোনো জায়গায় কাজ হয়নি। শুধু মেগা প্রজেক্ট হয়েছে। দুর্নীতি হয়েছে। বিএনপি জনগণের ভাগ্যের উন্নয়ন করতে চায়। এজন্য অনেকগুলো পরিকল্পনা নিয়েছে বিএনপি। জয়ী হয়ে সরকার গঠন করলে সেসব পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।  

রোববার (৮ ফেব্রুয়ারি) রাতে মোহাম্মদপুর শ্যামলী মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক এ কথা বলেন। 

তারেক রহমান বলেন, ভোটাধিকার পেতে মানুষ ১৬ বছরে জীবন দিয়েছে। বহু মানুষ পঙ্গুত্ববরণ করেছে। হাজার হাজার মানুষ আত্মত্যাগ করেছে। আমরা তাদের এ আত্মত্যাগকে অস্বীকার করতে পারি না। 

বিএনপি চেয়ারম্যান বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শুধু নারীদের শিক্ষিত করবে না। তাদের কর্মসংস্থান সৃষ্টি করে আত্মনির্ভরশীল করতে চায় বিএনপি। দেশের প্রত্যেকটি পরিবারকে সাবলম্বী করতে চায়। একদিন এভাবে পুরো দেশের মানুষ সাবলম্বী হবে। 

কৃষক ও কৃষি নিয়ে তারেক বলেন, আমরা কৃষকের মেরুদণ্ড মজবুত করতে চাই। এজন্য বিএনপি সরকার গঠন করলে কৃষকরা কৃষি কার্ড হাতে পাবেন, যার মাধ্যমে বিনা সুদে সার ও কিটনাশক পাবেন তারা। এছাড়াও তাদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ বিএনপি ক্ষমতায় গেলে মওকুফ করা হবে বলেও জানান বিএনপি চেয়ারম্যান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪