| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিএনপিকে সুযোগ দিন, দেশকে গড়ে তুলব: তারেক রহমান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:০৩:৩৪:অপরাহ্ন  |  ৬৫৭১০২ বার পঠিত
বিএনপিকে সুযোগ দিন, দেশকে গড়ে তুলব: তারেক রহমান

রিপোর্টার্স২৪ ডেস্ক: ধানের শীষের প্রতীককে সমর্থন দিয়ে বিএনপিকে সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির চেয়ারপারসন তারেক রহমান।  সোমবার (৯ ফেব্রুয়ারি) তিনি নিজের নির্বাচনী এলাকা ঢাকা-১৭, বনানী কামাল আতাতুর্ক এভিনিউ খেলার মাঠে অনুষ্ঠিত নির্বাচনী পথসভায় উপস্থিত নেতাকর্মী ও সমর্থকদের উদ্দেশ্যে এ কথা বলেন।

পথসভায় তারেক রহমান উল্লেখ করেন, খালেদা জিয়া বলেছেন, বাংলাদেশই আমার প্রথম এবং শেষ ঠিকানা। এরপর তিনি প্রশ্ন ছুঁড়ে দেন শুধু খালেদা জিয়া নয়, আমাদের সকলের প্রথম ও শেষ ঠিকানা কোথা? তখন উপস্থিত নেতাকর্মীরা একসুরে চিৎকার করেন ‘বাংলাদেশ!’

তারেক রহমান বলেন, বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের একমাত্র রাজনৈতিক দল, যার দেশ গড়ার একটি সুসংগঠিত পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, বিএনপির রয়েছে সঠিক কর্মসূচি ও অভিজ্ঞতা দেশ পরিচালনার জন্য। তাই বিএনপি সর্বদা বিশ্বাস করে যে, জনগণই বিএনপির সমস্ত রাজনৈতিক ক্ষমতার উৎস।

তিনি আরও বলেন, সৃষ্টি থেকে আজ পর্যন্ত সব সময় জনগণের সমর্থন ছিল। জনগণের সমর্থন থাকায় বিএনপি কখনও জনগণকে ছেড়ে যায়নি। জনগণের সুখ-দুঃখ যেকোনো পরিস্থিতিতেই বিএনপি জনগণের পাশে ছিল।

ঢাকা-১৭ আসনের ধানের শীষের প্রার্থী হিসেবে ভোট চেয়ে তারেক রহমান বলেন, আমি আপনাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চাই। আপনাদের রায় সারা দেশে পৌঁছালে আমরা দেশের জন্য পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব। দেশের মানুষকে সঙ্গে নিয়ে দেশ গঠন করতে হবে, মানুষের ভাগ্য পরিবর্তন করতে হবে। বিএনপি একমাত্র দল যার কাছে সেই পরিকল্পনা, কর্মসূচি ও অভিজ্ঞতা রয়েছে। তাই বিএনপিকে আপনারা সুযোগ দিন।

তারেক রহমান আরও বলেন, আমরা দেশের রাজনীতিকে নতুন দিশা দিতে চাই। স্বৈরাচার শেষে গেছে। জনগণকে সঙ্গে নিয়ে আমরা দেশকে আবারও গড়ে তুলব। দেশ আমাদের, তাই কেউ বাইরে থেকে এসে গড়ে দিতে পারবে না।

পথসভায় তিনি দেশের পুনর্গঠন, জনগণের কল্যাণ এবং বিএনপির প্রস্তাবিত পরিকল্পনা বাস্তবায়নের গুরুত্ব পুনর্ব্যক্ত করেন। তিনি সমর্থকদের আহ্বান জানান, শুধুমাত্র ভোট দিয়ে নয়, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজনকে অনুরোধ করে ধানের শীষকে বিজয়ী করতে সহায়তা করতে।

তারেক রহমানের ভাষণে বারবার উঠে আসে দেশের গঠন ও জনগণের কল্যাণ যা বিএনপির মূল লক্ষ্য হিসেবে তুলে ধরা হয়েছে। তিনি আশ্বাস দেন, দলের নেতৃত্ব জনগণের সাথে হাতে হাত মিলিয়ে আগামী দিনে দেশকে গড়ে তুলবে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪