| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ১৪:১৫:৫১:অপরাহ্ন  |  ৬৫৬৯৭৭ বার পঠিত
নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞার বিধান পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা-১১ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর মোহাম্মদপুরে ১১ দলীয় জোটের নির্বাচনি জনসভায় বক্তব্যকালে তিনি এ হুঁশিয়ারি দেন।

নাহিদ ইসলাম বলেন, নির্বাচন কমিশন একটি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে ভোটকেন্দ্রের ৪০০ গজের আওতায় মোবাইল ফোন নিয়ে প্রবেশ করা যাবে না। ইসি কোন আইন বা বিধি অনুসারে এই সিদ্ধান্ত নিয়েছে, তা আমাদের বোধগম্য নয়। কার পরিকল্পনা অনুযায়ী নির্বাচন কমিশন কাজ করছে, সেটিও জনগণের সামনে এখন স্পষ্ট হয়ে উঠছে।

তিনি আরও বলেন, আমরা আজ স্পষ্টভাবে হুঁশিয়ারি দিচ্ছি,আজ সন্ধ্যার মধ্যে যদি এই বিধি-বিধান পরিবর্তন না করা হয়, তাহলে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি পালন করা হবে।

ঢাকা-১১ আসনের এই প্রার্থী বলেন, এতদিন আমরা অনেক কিছু সহ্য করেছি, কোনো প্রতিক্রিয়া দেখাইনি। কিন্তু নির্বাচনের একেবারে দ্বারপ্রান্তে এসে যদি ভোট কারচুপির সুযোগ তৈরি করা হয়, মিডিয়াকে ব্ল্যাকআউট করা হয় কিংবা মানুষের তথ্য জানার অধিকার রুদ্ধ করা হয়,তাহলে সে ধরনের কোনো আইন বা সিদ্ধান্ত আমরা মেনে নেব না।

নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে নাহিদ ইসলাম বলেন, এতদিন যা করেছেন করেছেন। কিন্তু ১২ ফেব্রুয়ারির নির্বাচনে যদি কোনো ধরনের পক্ষপাতিত্বের পরিকল্পনা থাকে, তাহলে ফ্যাসিস্ট আমলের নির্বাচন কমিশনের যে পরিণতি হয়েছিল, তার চেয়েও ভয়াবহ পরিণতির মুখে পড়তে হবে এই কমিশনকে।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪