| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ক্ষমতায় এলে নারী অধিকার হুমকিতে পড়বে: রুহুল কবির রিজভী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২১:১৪:৩৫:অপরাহ্ন  |  ৬৫১৫৬৪ বার পঠিত
জামায়াত ক্ষমতায় এলে নারী অধিকার হুমকিতে পড়বে: রুহুল কবির রিজভী
ছবির ক্যাপশন: সংগৃহীত

কুড়িগ্রাম প্রতিনিধি: বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দেশে নারী অধিকার থাকবে না। মেয়েরা অফিস-আদালত, রাজনৈতিক দল কিংবা রাষ্ট্র পরিচালনার গুরুত্বপূর্ণ কোনো পদে সুযোগ পাবে না বলে মন্তব্য করেন তিনি।

সোমবার(৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম-২ আসনের জেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, জামায়াতের আমির যেটিকে সুবিধাজনক মনে করছেন, সেই পথেই দিন-রাত ক্ষমতায় যাওয়ার চেষ্টা করছেন। তবে এই চেষ্টার মধ্য দিয়েই তাদের আসল চরিত্র প্রকাশ পাচ্ছে। তিনি বলেন, জিয়াউর রহমান না থাকলে বাংলাদেশের মাটিতে জামায়াতে ইসলামের জন্ম হতো না, তারা রাজনীতিও করতে পারতো না। বেগম খালেদা জিয়া না থাকলে তারা কখনোই মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। অথচ আজ তাদের মধ্যে কোনো কৃতজ্ঞতাবোধ নেই।

তিনি আরও বলেন, জামায়াতের আমির নিজেই সাক্ষাৎকারে বলেছেন,নারীরা সংসদ সদস্য হতে পারবে, কিন্তু রাষ্ট্রপ্রধান বা দলীয় প্রধান হতে পারবে না। অথচ সেই জামায়াতই একসময় নারী নেতৃত্বাধীন বেগম খালেদা জিয়ার অধীনে থেকে মন্ত্রিত্ব করেছে।

বিএনপির এই শীর্ষ নেতা অভিযোগ করেন, জামায়াত ক্ষমতায় গেলে নারী অধিকার সংকুচিত হবে এবং সমাজের সর্বস্তরে নারীরা বৈষম্যের শিকার হবে। একই সঙ্গে তিনি বলেন, দীর্ঘদিন ধরে বিএনপির ওপর দমন-পীড়ন ও নির্যাতন চালানো হয়েছে।

জনসভায় কুড়িগ্রাম-২ আসনে বিএনপির প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিবসহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪