| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত-বিএনপি খুবই শক্তি খাটানোর চেষ্টা করেছে: কাদের সিদ্দিকী

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২১:৪৯:৫২:অপরাহ্ন  |  ৬৪৯১৭৩ বার পঠিত
জামায়াত-বিএনপি খুবই শক্তি খাটানোর চেষ্টা করেছে: কাদের সিদ্দিকী

স্টাফ রিপোর্টার: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেছেন, নির্বাচনে কোথাও জামায়াত এবং কোথাও বিএনপি খুবই শক্তি খাটানোর চেষ্টা করেছে। নির্বাচনে সাধারণ মানুষের মধ্যে যে উৎসাহ এবং উদ্দীপনা দেখা যায়, তা নেই।

সোমবার (৯ ফেব্রুয়ারি) নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

কাদের সিদ্দিকী বলেন, আমাদের দল এই নির্বাচনে অংশ নেয়নি। তবে যার কাছ থেকে রাজনীতি শিখেছি, আমার বড় ভাই লতিফ সিদ্দিকী স্বতন্ত্র প্রার্থী হিসেবে টাঙ্গাইলের কালিহাটিতে দাঁড়িয়েছেন। আমরা তাকে সমর্থন করেছি এবং নির্বাচনী প্রচারণায় যা করা দরকার তা চেষ্টা করেছি। কিন্তু রাস্তাঘাটে মানুষের উৎসাহ খুবই কম। নির্বাচনে কোথাও জামায়াত এবং কোথাও বিএনপি খুবই শক্তি খাটানোর চেষ্টা করেছে।

তিনি বলেন, টাঙ্গাইলে কিছু নির্বাচনী এলাকায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা রাতের আঁধারে মানুষের ঘর ভেঙে গ্রেফতার করছে। আগেকার দিনে ডাকাতরা ঢেঁকি দিয়ে ঘর ভাঙত। ঠিক তেমনি এখন যে কোনো বাড়িতে ঢুকে দরজা ভাঙছে, মানুষকে গ্রেপ্তার করছে।

কাদের সিদ্দিকী বলেন, নির্বাচন কমিশন অভিযোগ শুনেছেন। এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে আশ্বাস দেওয়া হয়েছে। আমাদেরকে গণতন্ত্র উত্তরণের জন্য একটা প্রক্রিয়া বের করতেই হবে। সেই প্রক্রিয়ায় নির্বাচনের বিকল্প কিছু নেই। এই নির্বাচনে অংশগ্রহণ মূলক হয়ে উঠছে না এটা সত্য। কিন্তু পরের নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক হবে, এটাই আমাদের প্রত্যাশা।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪