| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ০৯, ২০২৬ ইং | ২২:০৪:৫৩:অপরাহ্ন  |  ৬৫০৭৫৩ বার পঠিত
জামায়াত ‘প্রতারক দল’, স্বাধীনতায় বিশ্বাস করে না: সালাহউদ্দিন আহমদ
ছবির ক্যাপশন: সংগৃহীত

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামিকে ‘প্রতারক দল’ আখ্যা দিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, এ দল দেশের স্বাধীনতায় বিশ্বাস করে না। যারা স্বাধীনতায় বিশ্বাস করে না, তারা সঠিক ইতিহাসও বলতে পারে না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে পাঁচটায় কক্সবাজারের চকরিয়া শহীদ আবদুল হামিদ পৌর বাস টার্মিনালে আয়োজিত শেষ নির্বাচনী জনসভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এখন আবার জামায়াতের মুখে নতুন করে মুক্তিযুদ্ধের বয়ান শুনতে হচ্ছে। এমনকি একজন মুক্তিযোদ্ধাকে ভাড়ায় এনে প্রমাণ করার চেষ্টা করছে যে তাদেরও একজন মুক্তিযোদ্ধা আছে।

গণতন্ত্র, সাংবিধানিক সংস্কার এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার স্বার্থে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপি এ দেশের স্বাধীনতার পক্ষের শক্তি। যখনই গণতন্ত্র, সংবিধান ও সার্বভৌমত্ব বিপন্ন হয়েছে, বিএনপি তা রক্ষা করেছে। তাই দেশ রক্ষার স্বার্থে বিএনপিকে বিজয়ী করতে হবে।

জনসভায় তিনি কক্সবাজার ও চকরিয়া-পেকুয়া অঞ্চলের জন্য একগুচ্ছ উন্নয়ন পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে চকরিয়ার সাতটি ইউনিয়ন নিয়ে মাতামুহুরী উপজেলা প্রতিষ্ঠা, মাতামুহুরী ও চকরিয়ায় দুটি ক্রীড়া কমপ্লেক্স নির্মাণ, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণ, চকরিয়া-পেকুয়া-বাঁশখালী-আনোয়ারা সড়ক চার লেনে উন্নীতকরণ এবং চকরিয়া শহরে বাইপাস সড়ক ও দুটি ফ্লাইওভার নির্মাণ করা হবে।

মন্ত্রী থাকাকালে চকরিয়া-পেকুয়ার উন্নয়নের কথা তুলে ধরে সালাহউদ্দিন আহমদ বলেন, বদরখালী থেকে বমুবিলছড়ি এবং খুটাখালী থেকে রাজাখালী পর্যন্ত যত সেতু করেছি, তা গুনতে আমার প্রতিদ্বন্দ্বীর সাত দিন সময় লাগবে। এবার নির্বাচিত হলে আরও সেতু ও সড়ক নির্মাণ করা হবে। আঞ্চলিক সড়কগুলো মহাসড়কে পরিণত করা হবে।

তিনি আরও বলেন, আমার জন্মই হয়েছে এ দেশের উন্নয়ন ও সেবা করার জন্য। তাই আমাকে উন্নয়ন শিখিয়ে লাভ নেই।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪