স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণার আগে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বাবা-মায়ের কবর জিয়ারত করেছেন।
সোমবার (৯ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি। কবর জিয়ারতের সময় তার সঙ্গে ছিলেন পরিবারের অন্যান্য সদস্য ও দলীয় নেতাকর্মীরা, যারা মোনাজাতে অংশ নেন।
বিএনপির মিডিয়া সেলের তথ্য অনুযায়ী, দিনভর নির্বাচনি প্রচারণা চালানোর পর এবং সন্ধ্যায় বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) ভাষণ দেওয়ার পর তিনি কবর জিয়ারতের জন্য যান।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে একই দিনে গণভোটও অনুষ্ঠিত হবে।
রিপোর্টার্স২৪/বাবি