| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমান ও শফিকুর রহমান ভোট দেবেন কোথায়?

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১০, ২০২৬ ইং | ২২:০৯:১৫:অপরাহ্ন  |  ৬৩১৯৩৬ বার পঠিত
তারেক রহমান ও শফিকুর রহমান ভোট দেবেন কোথায়?

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বৃহস্পতিবার রাজধানীতে ভোট দেবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। 

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দল দুটির পক্ষ থেকে দুই শীর্ষনেতার ভোট কেন্দ্রের বিষয়ে গণমাধ্যমকে জানানো হয়েছে।  

বিএনপি জানিয়েছে, ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১/ডি ৮৬ নম্বর সড়ক গুলশান-২ নাম্বারের মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেবেন তারেক রহমান।

জামায়াতে ইসলামী জানিয়েছে, মিরপুরের ৬০ ফিট মনিপুর বয়েজ হাই স্কুল ভোটকেন্দ্রে ভোট দেবেন শফিকুর রহমান।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪