| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শতভাগ পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ: বিজিএমইএ-বিকেএমইএ

reporter
  • আপডেট টাইম: জুন ০৫, ২০২৫ ইং | ১৫:১৪:৩৭:অপরাহ্ন  |  ১৫৮৩০১৯ বার পঠিত
শতভাগ পোশাক কারখানায় বেতন বোনাস পরিশোধ: বিজিএমইএ-বিকেএমইএ
ছবির ক্যাপশন: একটি পোশাক কারখানায় কাজ করছেন গার্মেন্টস কর্মীরা ও বিজিএমইএ-বিকেএমইএ এর লগো। ফাইল ছবি

সিনিয়র রিপোর্টার : পোশাক শিল্প মালিকদের দুই সংগঠন বিজিএইএ ও বিকেএমইএ দাবি করেছে, প্রায় শতভাগ কারখানায় মে মাসের বেতন ও বোনাস পরিশোধ করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ জুন) দুই সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে প্রেরিত পৃথক পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন দাবি করা হয়েছে।

বিজিএমইএ’র সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পোশাকখাতে সর্বমোট চালু কারখানার সংখ্যা ২ হাজার ৯২টি (ঢাকা অঞ্চলে ১ হাজার ৭৫০টি এবং চট্রগ্রাম অঞ্চলে ৩৪২টি কারখানা)। এর মধ্যে এপ্রিল মাসের বেতন শতভাগ কারখানা এবং মে মাসের বেতন ৯৯ দশমিক ৬৭ শতাংশ কারখানা পরিশোধ করেছে। এর বাইরে ঢাকায় ৭টি কারখানায় মে মাসের বেতন প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঈদের বোনাস পরিশোধ করেছে প্রায় শতভাগ কারখানা। শুধুমাত্র ২টি কারখানা বোনাস পরিশোধ করেনি। এগুলোর মধ্যে একটি লে-অফে আছে এবং অপরটির মালিক দেশে নেই।

বিজিএমইএ জানায়, সংগঠনের নির্দেশনা অনুযায়ী ঈদের ছটিতে মহাসড়কগুলোকে যানযট কমানোর জন্য কারখানাগুলো শ্রমিকদেরকে ধাপে ধাপে ঈদের ছুটি দিচ্ছে, যা ৩ মে থেকে শুরু হয়েছে। ৪ মে’তেও অনেক শ্রমিক ঢাকা ছেড়েছেন। অবশিষ্ট শ্রমিক ভাইবোনরা ৫ মে এর মধ্যে ঈদের ছুটিতে চলে যাবেন।

এদিকে, বিকেএমইএর তথ্যমতে, ঈদ-উল-আযহা ২০২৫ উপলক্ষ্যে বিকেএমইএ’র সদস্য ৯৮ দশমিক ৬৭ শতাংশ কারখানায় বোনাস দেওয়া করেছে। আর মে মাসের বেতন দেওয়া হয়েছে ৯৯ দশমিক ৩৩ শতাংশ কারখানায়।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪