সিনিয়র রিপোর্টার: বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে দলীয় নীতি, আদর্শ ও সংস্থা বিরোধী কার্যকলাপ ও বক্তব্যের কারণে বহিষ্কার করেছে।
মঙ্গলবার রাতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কারের আগে মঞ্জুরুল আহসান মুন্সীর একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। ওই মন্তব্য তিনি সোমবার কুমিল্লার দেবিদ্বার উপজেলা গুনাইঘর (উত্তর) ইউনিয়নের বাকসার গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতার সময় করেন।
উল্লেখ্য, মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়ন কুমিল্লা-৪ আসনে ঋণখেলাপির দায়ে বাতিল হয়েছিল।
রিপোর্টার্স২৪/এসসি