| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এনসিপি নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ০৪:৪৯:৫৭:পূর্বাহ্ন  |  ৬২৯৯৭৮ বার পঠিত
এনসিপি নেতারা যেসব কেন্দ্রে ভোট দেবেন

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচনের আগে ইতোমধ্যে শেষ হয়েছে প্রার্থীদের প্রচারণার সময়। এ প্রেক্ষাপটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শীর্ষ নেতারা কে কোন কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন—সে তথ্য প্রকাশ করেছে দলটি।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাতে এনসিপির মিডিয়া সেল থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, দলের কেন্দ্রীয় নেতারা রাজধানীসহ দেশের বিভিন্ন জেলায় নিজ নিজ ভোটকেন্দ্রে উপস্থিত হয়ে ভোট দেবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা-১১ সংসদীয় আসনে বাড্ডা এলাকার একেএম রহমত উল্লাহ বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। দলের সদস্যসচিব আখতার হোসেন ভোট দেবেন রংপুর জেলার কাউনিয়া উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ভায়েরহাট ভোটকেন্দ্রে।

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম পঞ্চগড় জেলার বামনকুমার রাখালদেবীহাট হাইস্কুল কেন্দ্রে এবং দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা জেলার গোপালনগর হাইস্কুল কেন্দ্রে ভোট দেবেন।

দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার সকাল সাড়ে ৭টায় নরসিংদীর ঘোড়াশাল পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন। এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সকাল ৯টায় রাজধানীর নিউমার্কেট এলাকার গভর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুল কেন্দ্রে ভোট দিতে যাবেন।

এ ছাড়া নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের প্রার্থী ও এনসিপির নেতা আব্দুল হান্নান মাসউদ সকাল ৮টায় হাতিয়ার বুড়িরচর শহীদ আলী আহমেদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেবেন। ঢাকা-৯ আসনের প্রার্থী জাভেদ রাসিন সকাল সাড়ে ৮টায় রাজধানীর মারকাজুল উলুম মাদ্রাসা ভোটকেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এনসিপি সূত্র জানিয়েছে, নির্বাচনকে ঘিরে দলের শীর্ষ নেতারা ভোটকেন্দ্রে উপস্থিত থেকে ভোটারদের অংশগ্রহণে উৎসাহিত করবেন এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪