রিপোর্টার্স২৪ ডেস্ক: জাতীয় সংসদ নির্বাচন ও নির্বাচনপরবর্তী সময়ে বিএনপির অবস্থান, নারীর ক্ষমতায়ন, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক, এবং গুম-খুনের বিচারসহ বিভিন্ন বিষয়ে ডয়চে ভেলেকে একান্ত সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
সাক্ষাৎকারে তারেক রহমান জানিয়েছেন, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নির্বাচন শেষে বিএনপি এককভাবে সরকার গঠন করতে সক্ষম হবে। নির্বাচনের সুষ্ঠুতার বিষয়ে তিনি বলেন, আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। মানুষেরও তাই প্রত্যাশা।
১৭ বছর নির্বাসনের পর দেশে ফেরার পর মা বেগম খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে নির্বাচনি প্রস্তুতির সমন্বয় রাখা তার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল। তিনি বলেন, মানুষের চোখে প্রত্যাশা দেখেছি, অন্যদিকে পাঁচ দিন পরই মা মারা গেলেন। নির্বাচনি ডামাডোল ও ব্যক্তিগত বিষয় সামঞ্জস্য রেখে এগোতে হয়েছে।
নারীর ক্ষমতায়ন ও সামাজিক পরিকল্পনা তারেক রহমান বলেন, বিএনপির ইশতেহারে তরুণদের জন্য, বয়স্কদের জন্য এবং দেশের ৪০ লাখ প্রতিবন্ধীর জন্য বিশেষ কর্মসূচি রাখা হয়েছে। নারীদের জন্য শিক্ষা এবং সামাজিক স্বাবলম্বী হওয়ার উদ্যোগ গ্রহণ করা হবে।
প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্পর্ক তিনি বলেন, যদি কোনো চুক্তি বাংলাদেশের স্বার্থের পরিপন্থি হয়, তা যেকোনো দেশের সঙ্গে হোক না কেন দূরত্ব বজায় রাখা হবে। আমি আমার দেশের মানুষকে প্রতিনিধিত্ব করি।
দলের অবস্থান ও বিরোধিতার ব্যালান্স ক্ষমতায় এলে বিএনপি এককভাবে সরকার গঠন করবে। তিনি ব্যাখ্যা করেছেন, কাউকে অপজিশনে থাকতে হবে। সব মানুষ সরকারের অংশ হলে দেশ চলবে কেমন?
দুর্নীতি ও ঋণখেলাপি নেতারা তারেক রহমান বলেন, দলের নেতাদের বিরুদ্ধে বিগত সরকারের মামলা ও ব্যবসায়িক বাধা দিয়েছিল। দুর্নীতি এবং ব্যাংক ডিফল্ট আলাদা জিনিস। এটি আমাদের নেতাদের হেয় করার চেষ্টা ছিল।
গুম-খুনের বিচার তিনি উল্লেখ করেন, বিএনপির নেতাকর্মীরা যে রকম গুম-খুনের শিকার হয়েছেন, তা শুধু আমাদের নয়, অন্য গণতান্ত্রিক দল ও সাধারণ মানুষও শিকার হয়েছেন। একটি সভ্য দেশে বিচার নিশ্চিত করতে হবে।
ডয়চে ভেলেকে সাক্ষাৎকারে তারেক রহমানের বক্তব্যে স্পষ্ট হয়েছে: ক্ষমতায় এলে বিএনপি নারীর ক্ষমতায়ন, সামাজিক ন্যায়বিচার এবং স্বচ্ছ সরকারের প্রতিশ্রুতিকে অগ্রাধিকার দেবে।
রিপোর্টার্স২৪/ঝুম