| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান আহমেদ

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৩:১১:৩৮:অপরাহ্ন  |  ৫১৭৮৬১ বার পঠিত
আরব আমিরাতের ক্লাবে বাংলাদেশের জায়ান আহমেদ

স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের আমেরিকান প্রবাসী জায়ান আহমেদ সংযুক্ত আরব আমিরাতের ক্লাব রিমাল আল সাহরা এসসি-তে যোগ দিয়েছেন। থার্ড ডিভিশন লিগে খেলছেন এই লেফটব্যাক, এবং মঙ্গলবারই দলের হয়ে অভিষেক ম্যাচ খেলেছেন।

২০২৫ সালে প্রতিষ্ঠিত রিমাল আল সাহরা অল্প সময়েই খেলার মান দেখিয়ে নজর কাড়তে সক্ষম হয়েছে। বর্তমানে ইউএই থার্ড ডিভিশন লিগের পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে রয়েছে দলটি। এই অবস্থান ধরে রাখতে পারলে আগামী মৌসুমে তারা সেকেন্ড ডিভিশনে খেলার সুযোগ পাবে।

অভিষেক ম্যাচে ইউএই এফএ কাপের প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে খেলে জায়ান। নির্ধারিত সময়ে খেলা ২-২ গোলে ড্র হয়, পরে টাইব্রেকারে ১০-৯ ব্যবধানে জয় পায় মাজদ এফসি। ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে ৪৬ মিনিটে ইংলিশ লেফট-ব্যাক টাইলাহ সানচেজের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান।

যুক্তরাষ্ট্রে জন্ম ও বেড়ে ওঠা জায়ানের বাবা শরীফ আহমেদও একজন সাবেক ফুটবলার। বিশ্ববিদ্যালয় পর্যায়ে খেলতে খেলতে নজর কাড়েন জায়ান। এরপর ঢাকায় ট্রায়াল দিয়ে বাংলাদেশের এএফসি অ-২৩ দল ও জাতীয় দলে জায়গা পান। ৯ অক্টোবর হংকংয়ের বিপক্ষে অভিষেক হয় তার, এবং ভারতের বিপক্ষে ম্যাচ খেলার পর আমেরিকায় ফিরে যান।

জায়ান গতি ও স্কিলে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মন জয় করেছেন অল্প দিনেই। পড়াশোনা ও খেলাধুলার পাশাপাশি ইউএই-তে নিজের ফুটবল ক্যারিয়ার উন্নতির লক্ষ্য নিয়ে রিমাল আল সাহরা এসসিকে বেছে নিয়েছেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪