| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৮:২৩:০৮:অপরাহ্ন  |  ৬২৭৩০৯ বার পঠিত
জামায়াত আমিরের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক
ছবির ক্যাপশন: সংগৃহীত

সিনিয়র রিপোর্টার: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে চীনা নির্বাচন পর্যবেক্ষক মিশনের একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছে।

বুধবার বসুন্ধরায় জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে আন্তরিক পরিবেশে এ বৈঠক অনুষ্ঠিত হয়। চার সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন চীনের কূটনীতিক মি. চেন ওয়েই। তারা বাংলাদেশে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন সরাসরি পর্যবেক্ষণ করবেন।

বৈঠকে প্রতিনিধিদল জানায়, বাংলাদেশ-চীন সম্পর্কের কৌশলগত, অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে তারা এ সফরে এসেছেন। আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা প্রকাশ করেন চীনা প্রতিনিধিরা।

উভয় দেশের পারস্পরিক সহযোগিতা ও সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও বৈঠকে আশাবাদ ব্যক্ত করা হয়।

এ সময় জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ব্যারিস্টার সাইফ উদ্দিন খালেদ এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪