| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপতথ্য-অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৮:৩৪:১৭:অপরাহ্ন  |  ৬২৭২৭৩ বার পঠিত
অপতথ্য-অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার আহ্বান জামায়াত আমিরের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশে অপতথ্য ছড়ানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি দাবি করেন, দলের জনপ্রিয়তা ও জনসমর্থনে ভীত হয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করার চেষ্টা করছে।

বুধবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ অভিযোগ করেন। ডা. শফিকুর রহমান বলেন, জাতি যখন একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রস্তুত, তখন উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন ধরনের অপতথ্য ছড়ানো হচ্ছে।

তিনি আরও বলেন, এসব অপপ্রচারে গুরুত্ব না দিয়ে ভোটারদের সচেতন থাকার আহ্বান জানাচ্ছেন তিনি। ভোটাধিকারকে পবিত্র দায়িত্ব উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেকে যেন নিজের পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেন।

দেশবাসীর প্রত্যাশা পূরণে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ বজায় রাখারও আহ্বান জানান জামায়াতের আমির।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪