| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ভোট থেকে সরে দাঁড়াবে না ১১ দলীয় জোট: এহসানুল মাহবুব জুবায়ের

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১১, ২০২৬ ইং | ১৮:৪২:৫৪:অপরাহ্ন  |  ৬২৭৪৭২ বার পঠিত
ভোট থেকে সরে দাঁড়াবে না ১১ দলীয় জোট: এহসানুল মাহবুব জুবায়ের
ছবির ক্যাপশন: সংগৃহীত

স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশের মানুষ উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের।

বুধবার(১১ফেব্রুয়ারি) এক ব্রিফিংয়ে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের ওপর হামলা চালানো হচ্ছে এবং ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে ভোটের উৎসবমুখর পরিবেশ নষ্টের চেষ্টা করা হচ্ছে।

তিনি দাবি করেন, ঢাকা-১৫ আসনে জামায়াতের আমিরের ১২টি নির্বাচনি ক্যাম্প ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। একই সঙ্গে একটি দল বারবার ব্রিফিং করে ‘নাটক সাজানোর’ চেষ্টা করছে বলেও অভিযোগ করেন তিনি।

জুবায়ের বলেন, জামায়াতের জনসমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই এসব নাটকীয়তার আশ্রয় নেওয়া হচ্ছে। তবে ১১ দলীয় জোট একটি সুন্দর ও শান্তিপূর্ণ নির্বাচন প্রত্যাশা করে।

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিশ্চিত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, বাহিনীর মধ্যে যারা অতীতে বিতর্কিত ভূমিকা রেখেছেন বা ‘ঘাপটি মেরে’ আছেন, তাদের প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। কিছু আসনে বডি-ওয়ার্ন ক্যামেরার ব্যবহার অস্বাভাবিকভাবে বেশি এবং কিছু আসনে কম উল্লেখ করে তিনি বলেন, একটি দলকে বাড়তি সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এমনটি করা হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচনে প্রার্থীদের এজেন্টদের যেন কোনো ধরনের হুমকি-ধমকির মুখে পড়তে না হয়, সে বিষয়ে নির্বাচন কমিশনের কাছে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে। পাশাপাশি সাংবাদিকদের নিরপেক্ষ থেকে সঠিক তথ্য তুলে ধরার আহ্বান জানান তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, নির্বাচনে কেউ বাধা দেওয়ার চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে। তিনি ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরকে অবিলম্বে পরিবারের কাছে হস্তান্তরের দাবি জানান এবং এ ঘটনায় জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন। সবশেষে তিনি স্পষ্ট করেন, কোনো অবস্থাতেই ১১ দলীয় জোট নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।

রিপোর্টার্স২৪/এসসি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪