| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

reporter
  • আপডেট টাইম: ফেব্রুয়ারী ১২, ২০২৬ ইং | ০০:০০:৪৩:পূর্বাহ্ন  |  ৬২৬৮৮৭ বার পঠিত
নির্বাচন বানচালের চেষ্টা জনগণ মেনে নেবে না: নজরুল ইসলাম খান

স্টাফ রিপোর্টার: বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের প্রেক্ষাপটে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত ভালো রয়েছে। তবে নির্বাচনের ক্ষতি বা বানচালের যে কোনো চেষ্টা থাকলে জনগন তা মেনে নেবে না বরং জনগণ শক্তহাতে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে নির্বাচন কমিশন ভবনে নির্বাচনী পরিবেশ ও প্রস্তুতি সংক্রান্ত বিষয় জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, নির্বাচন বানচালের চেষ্টা বিএনপি করছে না। তবে যারা দীর্ঘদিন দেশ শাসন করেছে, তাদের কিছু বেনিফিশিয়ারি রয়েছে। দেশের ভেতরে এবং বাইরে এমন কিছু শক্তি আছে, যারা নিজেদের স্বার্থ বা ফলাফলের কারণে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা করতে পারে। এছাড়া কিছু খারাপ মানুষও আছেন, যারা শুধু ক্ষতি করতে পারলেই খুশি হয়।

নজরুল ইসলাম খান বলেন, যদিও এমন কিছু নেতিবাচক প্রচেষ্টা থাকতে পারে, তবুও জনগণের আগ্রহ ও উৎসাহ অনেক বেশি। মানুষ চায় নির্বাচন হোক এবং তা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হোক। বিএনপিও বিশ্বাস করে, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

তিনি আরও বলেন, নির্বাচনের এই সময় কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠান যেন নির্বাচনের বিরুদ্ধে অবস্থান না নেন—এটাই প্রত্যাশা। যদি কেউ গ্রহণযোগ্যতা বা আইন অমান্য করে, তাদের জনগণ প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করবে।

ঠাকুরগাঁওয়ে জামায়াত ইসলামী নেতা টাকাসহ আটক হওয়ার বিষয়ে তিনি বলেন, সৈয়দপুরের ঘটনার প্রেক্ষিতে একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছিলেন, কাস্টমসের অনাপত্তিতেই ওই জামায়াত নেতাকে টাকা বহনের অনুমতি দেওয়া হয়েছিল। তবে অভ্যন্তরীণ রুটে অর্থ বহনের ক্ষেত্রে অনুমতির প্রয়োজন কেন, তা একটি অসংগতি।

জামায়াতের জনপ্রিয়তা নষ্ট করার অভিযোগের জবাবে নজরুল ইসলাম খান বলেন, টাকা বহনকারী জামায়াত নেতাকে পুলিশ আটক করেছে। বিএনপি কাউকে আটক করেনি। যদি নাটক হয়েছে, তার অভিনেতা তারা।

ঢাকা-১৫ আসনে জামায়াতের ১২টি নির্বাচনি ক্যাম্পে আগুন লাগার ঘটনায় তিনি বলেন, যদি কেউ এই ধরনের অপরাধ করেছে, তা অত্যন্ত অন্যায়। এই ঘটনায় সুষ্ঠু তদন্ত করে দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। বিএনপি এ ঘটনায় জড়িত নয়।

নির্বাচন বানচালের চেষ্টা হলে জনগণই তা প্রতিহত করবে—এই বিষয়ে তিনি বলেন, যদি কেউ নির্বাচন প্রতিরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে, জনগণই তাকে প্রতিহত করবে। এমনকি বিএনপি যদি এর সঙ্গে যুক্ত হয়, জনগণ তাদেরও প্রতিহত করবে।

নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে তিনি মন্তব্য করেন, আমাদের মতে, নির্বাচন কমিশন আরও শক্ত ভূমিকা নিতে পারত। সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে তাদের কড়া পদক্ষেপ প্রয়োজন।

নজরুল ইসলাম খানের এই বক্তব্য দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নির্বাচন-উপযোগী পরিবেশের গুরুত্ব এবং জনগণের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪